By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বই উৎসব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > বই উৎসব
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

বই উৎসব

Last updated: 2024/01/02 at 12:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বছরের প্রথম দিনে সারাদেশের শিশুদের হাতে নতুন বই পৌঁছেছে। এর তাৎপর্য সুদূরপ্রসারী। একদিকে বিনামূল্যে বই বিতরণ কর্মসূচির মাধ্যমে নাগরিকদের একটি মৌলিক চাহিদা পূরণ, অন্যদিকে সেই মৌলিক চাহিদা পূরণকল্পে সরকারের বৃহত্তর লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হওয়া। সরকারপ্রধান যখন একটি কর্মসূচি উদ্বোধন করেন, তখন তার গুরুত্ব বেড়ে যায় বহু গুণ। সেই গুরুত্বের অগ্নিস্ফূলিঙ্গ জনমনকে নাড়া দেয় অবশ্যম্ভাবীভাবে। বই উৎসবও ঠিক তেমনি। বিনামূল্যে বই বিতরণ উৎসব দৃশ্যত একটি আনন্দের উপলক্ষ হলেও এর গূঢ় লক্ষ্য এবং উদ্দেশ্য সুদূরপ্রসারী; তা হলো শিক্ষার বুনিয়াদ প্রাথমিক শিক্ষাকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করানো। কারণ, প্রাথমিক শিক্ষাকে সহজলভ্য ও ফলপ্রসূ করতে না পারলে পরবর্তী ধাপের শিক্ষার ভিত্তিও নড়বড়ে হতে বাধ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু-আমলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়ার কার্যক্রমকে আরও সম্প্রসারিত করেছেন। এখন ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল-মাদ্রাসার সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্রতিবছর জানুয়ারি মাসের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে বই তুলে দেন এবং সারাদেশে একযোগে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এ সময় যে আনন্দ-উৎসবময় পরিবেশের সৃষ্টি হয় সারাদেশে, তা অভূতপূর্ব; এ উৎসব এখন ‘বই উৎসব’ নামে নন্দিত পরিচিতি লাভ করেছে এবং এটি এখন ‘জাতীয় উৎসবের’ মর্যাদা লাভ করেছে। এই কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে যেমন প্রবল জ্ঞানস্পৃহা জাগ্রত করছে, তেমনি অভিভাবকদেরও সচেতন ও উৎসাহিত করছে তাদের সন্তানদের স্কুলে পাঠাবার জন্য।

বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা-উপবৃত্তি প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার-আধুনিকায়ন ইত্যাদি পদক্ষেপ ছাড়াও প্রাথমিক শিক্ষার গুণগত উৎকর্ষের দিকেও নজর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর গতিশীল নির্দেশনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সতর্ক ব্যবস্থাপনায় তৃণমূল পর্যায় পর্যন্ত এখন প্রাতিষ্ঠানিকভাবে পরিদর্শন-তদারকি-মনিটরিং-মূল্যায়ন আগের যে কোনো সময়ের চেয়ে বেগবান ও সিস্টেমেটিক হয়েছে। এই ব্যবস্থা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহায়তা করছে। এখন দেশে প্রাইমারি স্কুলের সংখ্যা ১ লক্ষ ১৮ হাজার ৮৯১টি এবং সেসব স্কুলের শিক্ষকের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ২০৩ জন। প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩ কোটি ৮১ লক্ষ ২৭ হাজার ৬৩০ জন এবং বই বিতরণ করা হবে ৩০ কোটি ৭০ লক্ষ ৮৩ হাজার ৫১৭ কপি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নৌকার প্রার্থী মাশরাফি’র শ্বশুর বাড়ি এলাকায় প্রচরনা
Next Article বছরের শুরুতে বাড়ল এলপি গ্যাসের দাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 6 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?