By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ২ ফেব্রুয়ারি থেকে শৈত্যপ্রবাহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ২ ফেব্রুয়ারি থেকে শৈত্যপ্রবাহ
জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ২ ফেব্রুয়ারি থেকে শৈত্যপ্রবাহ

Last updated: 2023/01/29 at 12:25 PM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর নিকটবর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরেরর আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, এই লঘুচাপ বাংলাদেশের উপর কোনো প্রভাব ফেলবে না। তবে আগামী ক’দিন তাপমাত্রা বাড়া-কমার মধ্যে থাকতে পারে। দুদিন পর কিছুটা কমতে পারে তাপমাত্রা। তবে ২ ফেব্রুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

শনিবার পর্যন্ত দেশের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া ফেব্রুয়ারির শুরুর দিকে একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে এসব তথ্য।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অন্য এলাকাগুলোর মতো ঢাকাতেও তাপমাত্রা বাড়ছে। শুক্রবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের যে ৪৩টি স্টেশনের তথ্য আবহাওয়া অধিদপ্তর প্রকাশ করে, এর মধ্যে ৬টি বাদ দিয়ে বাকিগুলোতে শুক্রবারে তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা কমেছে এমন এলাকাগুলো হলো যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, কুষ্টিয়ার কুমারখালী, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জের আরিচা। আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোররাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

করেস্পন্ডেন্ট January 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতে হাসপাতালে আগুনে পুড়ে ২ চিকিৎসকসহ মৃত্যু ৫
Next Article খুলনায় ১০ হাজার দুর্লভ সামগ্রীর প্রদর্শনীতে মুগ্ধ দর্শক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

গোপালগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?