By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বছরের প্রথম দিনেই কমল তাপমাত্রা, শীতে কাঁপছে পঞ্চগড়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বছরের প্রথম দিনেই কমল তাপমাত্রা, শীতে কাঁপছে পঞ্চগড়
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বছরের প্রথম দিনেই কমল তাপমাত্রা, শীতে কাঁপছে পঞ্চগড়

Last updated: 2024/01/01 at 1:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পৌষের শুরুর দিকে উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। মাঝে কয়েকদিন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও বছরের প্রথম দিন তাপমাত্রা কমেছে উত্তরের এই জেলায়। গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলার তেঁতুলিয়া উপজেলায় তাপমাত্রা কমেছে এক দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল পঞ্চগড়ে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও আজ তা কমে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে।

কয়েকদিন ধরেই তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করায় পুরো জেলাজুড়ে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে ভোরপর্যন্ত ঘন কুয়াশা আর হিমবাতাস থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সামনের দিকে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিন ঘণ্টা আগে সকাল ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাটি হিমালয়ের কাছে হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে হিমেল বাতাস আর ঘনকুয়াশার কারণে পঞ্চগড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তীব্র ঠান্ডায় গরম কাপড় পরে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন মানুষ। বিশেষ করে এমন শীতে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। কাজের প্রয়োজনে শীতকে উপেক্ষা করেই বাইরে বাইরে যেতে হচ্ছে তাদের। সরকারিভাবে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় অনেক কম।

শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় বাড়ছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুব বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির
Next Article পাল্টাপাল্টি হামলা-প্রাণহানিতে রাশিয়া-ইউক্রেনে নতুন বছর শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 7 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 14 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 14 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?