
বটিয়াঘাটা অফিস : বটিয়াঘাটা কৃষি অধিদপ্তর চলতি আউশ মৌসুমে ৬৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্য মাত্রা ধার্য করেছে। দপ্তর আশা করছে কোন বড় ধরণের দুর্যোগ না হলে ৬৫ হেক্টর জমিতে ৩১৫ মে,টন আউশ উৎপাদিত হবে। তবে এখন বর্ষাকাল হওয়ায় ক্ষেতে জল সেচের দরকার হবে না। যুগের সাথে সাথে এখন আউশ চাষের পদ্ধতিরও পরিবর্তন ঘটেছে। আগের দিনে কৃষকরা জমি চাষ করে ক্ষেতে বীজ বপন করতো। এখন কৃষকরা আমন, বোরোর মত জমি চাষ করে এবং ধান রোপন করে। এতে ফলনও ভাল হয়। আউশ উৎপাদন ভাল হলে উপজেলায় খাদ্য ঘাটতি হ্রাস পাবে।