By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: ‘বনিবনা’ না হওয়ায় মোদির মন্ত্রিসভায় যোগ দিল না অজিত পাওয়ারের দল!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘বনিবনা’ না হওয়ায় মোদির মন্ত্রিসভায় যোগ দিল না অজিত পাওয়ারের দল!
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

‘বনিবনা’ না হওয়ায় মোদির মন্ত্রিসভায় যোগ দিল না অজিত পাওয়ারের দল!

Last updated: 2024/06/10 at 4:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ইতোমধ্যে সরকার গঠন করেছে। মোদির নতুন মন্ত্রিসভায় জোটের শরিকদের মধ্যে থাকলেন না অজিত পাওয়ারের এনসিপির কেউ।

জানা যায়, অজিত পাওয়ারের দলকে একটি প্রতিমন্ত্রীর পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু তারা পূর্ণমন্ত্রী দাবি করে। কিন্তু তাদের এই দাবি মানা হয়নি।

এই প্রসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীস বলেন, ‘এনসিপির এক জনকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাদের পক্ষে প্রফুল পাটেল মন্ত্রী হবেন বলে ঠিক হয়েছিল। কিন্তু তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হতে রাজি হননি।’

এরপরই এনডিএর শরিক দল এনসিপিকে খানিক কটাক্ষ করেই ফড়নবীস বলেন, ‘যখন একটা জোট সরকার গঠিত হয়, তখন কিছু নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু একটা দলের জন্য সেই নিয়ম বদলাতে পারে না।’

তবে একইসঙ্গে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে মন্ত্রিসভার সম্প্রসারণ হলে এনসিপির কথা মাথায় রাখা হবে।

‘ধৈর্য’ ধরার কথা বলছেন মহারাষ্ট্রের আর এক উপমুখ্যমন্ত্রী অজিতও। তিনি বলেন, ‘প্রফুল পাটেল আগে পূর্ণমন্ত্রী ছিলেন। আমাদের মনে হয়েছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব গ্রহণ করা ঠিক হবে না। তাই আমরা তাদের (বিজেপি) বললাম, কিছু দিনের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। কিন্তু আমরা পূর্ণমন্ত্রিত্ব চাই।’

প্রফুল নিজে এই প্রসঙ্গে জানান, আগে তিনি পূর্ণমন্ত্রী ছিলেন। এখন প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাবে রাজি হলে তার ‘পদাবনতি’ হবে।

লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র একটি আসনে জয়ী হয়েছে অজিত পাওয়ারের দল। পরিস্থিতি এমনই যে, দলের অনেকেই আবার শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন বলে জানা যায়। বর্তমানে এনসিপির (অজিত) লোকসভা এবং রাজ্যসভায় একজন করে সাংসদ আছেন।

নিজের এবং দলের গ্রহণযোগ্যতা বোঝাতে রোববার (৯ জুন) অজিত দাবি করেন, আগামী দুই-তিন মাসের মধ্যে তাদের তিনজন রাজ্যসভার সাংসদ এবং চারজন লোকসভার সাংসদ থাকবেন!

এদিকে, রোববার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত। তবে দলের কাউকে পূর্ণমন্ত্রী করতে না পারলে কত দিন তিনি ‘ধৈর্য’ ধরেন, আপাতত সে দিকেই নজর সকলের।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গুরুত্ব পাবে বাংলাদেশসহ প্রতিবেশীরা, জানালেন মোদি
Next Article মোদির মন্ত্রিসভায় এবারও নেই কোনো মুসলিম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?