By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বন রক্ষায় সবাইকে শপথ নিতে হবে: বন উপমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বন রক্ষায় সবাইকে শপথ নিতে হবে: বন উপমন্ত্রী
বাগেরহাট

বন রক্ষায় সবাইকে শপথ নিতে হবে: বন উপমন্ত্রী

Last updated: 2023/03/22 at 12:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোংলা প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ‘মার্চ স্বাধীনতার মাস, আমাদের অনেক কিছু অর্জনের মাস। তাই স্বাধীনতার এই মাসে দেশের বন ও বনভূমি রক্ষায় আমাদের সবাইকে দৃঢ়ভাবে শপথ নিতে হবে।’

মঙ্গলবার ‘সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক বন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বন অধিদফতরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গাছ লাগানোর পরামর্শ দিয়ে উপমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন অধিদফতর অনেক নতুন বন সৃজন করেছে। এ কাজে সরকারের পাশাপাশি খালি ও পতিত জায়গায় জনগণকেও গাছ লাগাতে হবে। বন রক্ষায় সজাগ দৃষ্টি রাখতে হবে বন বিভাগের কর্মকর্তাদের।

বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, ‘সবার সুস্থভাবে বেঁচে থাকার স্বার্থেই বন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। জলবায়ু পরিবর্তন রোধেও বৃক্ষের অবদান অপরিসীম। স্বাস্থ্য সুরক্ষায় বনের গুরুত্ব অনুধাবন করে প্রাচীনকাল থেকেই অসুস্থদের হাওয়া বদলের জন্য পরামর্শ দেওয়া হতো। তাই আমাদের সবাইকে গাছ লাগাতে হবে এবং বনভূমি রক্ষা করতে হবে।

বন দখল রোধে দখলকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার জন্য বনরক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান প্রমুখ।

বক্তব্য দেন আইইউসিএন এশিয়া রিজিয়নের সাবেক পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন এবং সামাজিক বন উইংয়ের উপপ্রধান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান। বিষয়ভিত্তিক উপস্থাপন করেন আরণ্যক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদ এবং বন বিভাগের উপপ্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির।

অনুষ্ঠানে সামাজিক বনায়নের নারী-পুরুষ উপকারভোগীদের মাঝে ৩১ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া এ দিবস উদযাপন উপলক্ষে চিত্র ও বন্য প্রাণী প্রদর্শনের আয়োজন করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাগুরায় বাস দুর্ঘটনায় নিহত ১
Next Article নড়াইলে বাঁশের সাঁকোই পারাপারের শেষ ভরসা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 21 minutes ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 23 minutes ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 26 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরবাগেরহাট

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago
জেলার খবরবাগেরহাট

সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?