By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বর্তমান সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সম্ভব না: মাহমুদুর রহমান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বর্তমান সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সম্ভব না: মাহমুদুর রহমান
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বর্তমান সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সম্ভব না: মাহমুদুর রহমান

Last updated: 2024/10/25 at 5:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বর্তমান সংবিধানকে শেখ হাসিনার আবর্জনা উল্লেখ করে এই সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তবে নতুন সংবিধান প্রণয়নের কাজ অবশ্যই পরবর্তী নির্বাচিত সরকারকে করতে হবে এবং বর্তমান সরকার তার রূপরেখা তৈরি করে যাবে বলেও মত দেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংস্কার সংঘ আয়োজিত ‘সংবিধান সংস্কারের যাত্রায় সেকেন্ড রিপাবলিকের খোঁজে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে বর্তমানে যে সংবিধান আছে তা সংবিধানের নামে শেখ হাসিনার গার্বেজ। এই সংবিধানকে নানাভাবে বিকৃত করে ফ্যাসিবাদের দলিলে পরিণত করা হয়েছে। এই ফ্যাসিবাদী দলিল দিয়ে কখনও একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হতে পারে না। আমরা যদি ৭২ এর সংবিধানে ফিরে যাই তখন প্রশ্ন উঠে এটা কি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছিল? এই প্রশ্নের উত্তর জনগণের কাছ থেকে কখনও খোঁজার চেষ্টা করা হয়নি। বলা হয়, ড. কামাল হোসেন এই সংবিধান রচনা করেছিলেন। কিন্তু জনশ্রুতি আছে, ওই সংবিধান ভারত থেকে তৈরি করে দেওয়া হয়েছিল এবং তখনকার সরকার সংসদে এটাকে গ্রহণ করেছিল। এতে জনগণের কোনো মতামত বা পরামর্শ নেওয়া হয়নি।

বাংলাদেশের সংবিধানে জনগণের মত প্রকাশ হয়নি দাবি করে তিনি বলেন, দেশের সাংবিধানিক যাত্রার পর থেকে একে নানাভাবে বিকৃত করা হয়েছে। এর সূচনা স্বৈরাচার রাষ্ট্রপতি শেখ মুজিবুরের হাত ধরে। ৭৫ এর সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল। যে গণতন্ত্রকে কেন্দ্র করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। শেখ মুজিবুর রহমান সেই গণতন্ত্রকেই ধ্বংস করেছিলেন। তিনি ওই অবস্থাতেই সংবিধান রেখে গিয়েছিলেন। ওই সংবিধান পরে একাধিকবার সংশোধন হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই জনগণের সম্মতি নেওয়া হয়নি। বর্তমান সংবিধানে জনগণের সম্মতি নেওয়ার যে বিষয় ছিল তা পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সংবিধান নামে এই আবর্জনায় জনগণের কোনো অধিকারই নাই। তাই এই সংবিধান সংশোধন কিংবা পরিবর্তন করতে হবে। কিন্তু তা নির্বাচিত সরকারকে করতে হবে। এই সরকার একটি রূপরেখা দিয়ে যাবে।

বর্তমান সংবিধান জনগণের ক্ষমতার বাধা উল্লেখ করে ফ্যাসিবাদবিরোধী এই সম্পাদক বলেন, এই সংবিধান দিয়ে গণতান্ত্রিক বা নাগরিকদের পক্ষে যায় এমন কোনো রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়। কাজেই রাষ্ট্র নির্মাণে নতুন সংবিধান প্রণয়ন করা। আমি আশা করবো আগামীর সংবিধানে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তার প্রতিফলন ঘটবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল লতিফ মাসুম। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন দল প্রস্তাবনা দিয়েছেন। আমরা জানিনা কোন দল কি প্রস্তাব দিয়েছে। কিন্তু একটা বিষয় জানা যাচ্ছে, ব্যালেন্স অব পাওয়ারের বিষয়ে সবাই একমত। বাংলাদেশের সংবিধান সংশোধনের মাধ্যমে সর্বদা প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয়েছে। সর্বশেষ শেখ হাসিনা তার ক্ষমতাকে রাজতন্ত্রের পর্যায়ে নিয়ে যায়। ক্ষমতা যখন অ্যাবসুলেট হয় তখন তা নিপীড়নের হাতিয়ারর পরিণত হয়। তাই সংবিধানকে এমনভাবে সংস্কার করতে হবে যেন তাতে জনমতের প্রতিফলন হয়। রাজনীতিকে থ্রি এমের প্রভাবমুক্ত করতে হবে।

ড. হাসানুজ্জামান চৌধুরী বলেন, পৃথিবীর কোনো দেশের সংবিধানের একক পরিবারের নিরাপত্তায় আইন নেই। কারো রাজনৈতিক বক্তব্যকে আপদকালীন আইন হিসেবে ব্যবহারের নজির নাই। এই সংবিধানকে ছুড়ে ফেলতে হবে। এই সংবিধান সরকারের সাথে মানুষের সম্পর্ক রাজা-প্রজার মতো। এই পদ্ধতির কারণে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি। আমরা ৩৬ জুলাই বা ৫ আগস্টের বিপ্লব হয়েছে। এটিকে আপসাইড ডাউন করতে হবে। জনগণকে মালিক এবং রাষ্ট্রপতি থেকে চৌকিদার পর্যন্ত সবাই সেবক হতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম নজরুল ইসলাম বলেন, ১৫ বছর দেশের নাগরিকদের সাথে সাথে বাংলাদেশেরও স্বাধীনতাও ছিল না। বাংলাদেশ একটি উপনিবেশে পরিণত হয়েছিল। এটি ভারতের করগ রাজ্যে পরিণত হয়েছিল।

তিনি আরও বলেন, সংবিধান দেশের জনগণের অভিমতের একটি দালিলিক প্রমাণ। সেটাই উত্তর সংবিধান যেখানে মানুষের মনোভাব ফোটে উঠে। কিন্তু আমাদের দেশের ৪৭ থেকে একাত্তরে বাঙ্গালী জাতীয়তাবাদের বিরুদ্ধে মুসলিম জাতীয়তাবাদের বিরোধিতার নেরেটিভ তৈরি করা হয়েছে। যদিও এই বিরোধ ছিল না। ফলে সংবিধানে মুসলিমের উপর বাঙ্গালি জাতীয়তাবাদের বিরোধ উঠে এসেছে।

মার্কিন প্রবাসী সমাজবিজ্ঞানী মাহমুদ রেজা চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে কখনই এই দেশের মানুষ স্বাধীন এই অনুভূতি কোনো সরকার দিতে পারেনি। আমাদের আশা বর্তমান সংস্কার কমিটি একটু নতুন কাঠামো তৈরি করবে এবং তা মানুষের এপ্রোভালের পর জনতার স্বাধীনতা নিশ্চিত করবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ড. আসমা সিদ্দিকা বলেন, আমাদের দেশে ইতিমধ্যে সংবিধান পরিবর্তনের জন্য কমিটি গঠন করা হয়েছে। আমাদের সংবিধানের বেসিক পিলারগুলোসহ এমনভাবে সংস্কার করতে হবে যেন নতুন করে কেউ স্বৈরাচার হতে না পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সেই এডিসি সানজিদাসহ পুলিশের ৩৫ কর্মকর্তাকে বদলি
Next Article গাজায় যুদ্ধ বন্ধে আগ্রহী ইসরায়েল-হামাস, আলোচনার ইঙ্গিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 11 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 11 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?