By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বর্তমান সরকারের কারণেই সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বর্তমান সরকারের কারণেই সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে : সিটি মেয়র
খুলনা

বর্তমান সরকারের কারণেই সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে : সিটি মেয়র

Last updated: 2023/02/16 at 6:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন বর্তমান সরকারের কারণেই সর্বক্ষেত্রে নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে আছে। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য সেক্টরকে দ্বিতীয় করতে চেয়েছিলেন। কারণ তার দূরদর্শিতা ছিল। আমাদের দেশে প্রবাদ আছে মাছে-ভাতে বাঙালি। বঙ্গবন্ধু একজন খাটি বাঙালি ছিলেন। এদেশ এবং এদেশের মানুষের জন্য তিনি ২৪ বছর লড়াই-সংগ্রাম করেছেন। আমরা আজকে বঙ্গবন্ধুর সেই পথেই চলছি। তিনি ৭৩ সালে মন্তব্য করেছেন, আজকে আমরা সেইটা বাস্তবায়ন করেছি এবং আমরা স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছি। বুধবার নগরীর গল্লামারী মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে এসডিজি অর্জনে নারী চিংড়ি চাষির ক্ষমতায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র খালেক উপরোক্ত কথাগুলো বলেন।

মেয়র আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে নারীর ক্ষমতায়ন ঘটেছে। কোন ক্ষেত্রেই নারীরা এখন পিছিয়ে নেই। উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, রাষ্ট্রদূত ও সচিব পদে নারীরা এখন সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশের সমৃদ্ধিতে মৎস্য খাতের ভূমিকার কথা তুলে ধরে বলেন, এ খাতে নারীদের রয়েছে বিপুল অংশগ্রহণ। বিপুল সংখ্যক এ নারীদের ক্ষমতায়ন বা কর্মসংস্থানের সুযোগ প্রদান করা গেলে দারিদ্রের মাত্রা হ্রাস করতে তারাও ভূমিকা রাখতে পারবে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও ফোয়াবের যৌথ অর্থায়নে সেমিনারের সহযোগিতায় ছিল জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। বাস্তবায়নে ছিল ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ফোয়াব)।

সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মেহেদী হাসান এবং গীতা পাঠ করেন পলাশী বৈরাগী। সফল নারী চাষী মালতী গাইনের ওপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। চাষীদের পক্ষে বক্তৃতা করেন বুলু রানী মন্ডল ও লতিকা গাইন। স্বাগত বক্তৃতা ও মূল আলোচনা করেন ফোয়াবের সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর সরোজ কুমার মিস্ত্রি, খুবির প্রফেসর ড. খন্দকার আনিছুল হক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রফেসর রুনু ইকবাল বিথার। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল। সঞ্চালনা করেন ফুলতলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার। সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার সফল নারী চিংড়ি চাষী, ফোয়াবের নেতৃবৃন্দ, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফুলতলায় ব্যবসায়ী মিলন হত্যাকাণ্ড : এক সন্দেহভাজন গ্রেফতার হলেও মামলার কুল-কিনারা হয়নি
Next Article শরণখোলায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মুত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 3 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 3 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 3 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?