By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বর্ষা মৌসুম শেষ হলেও মাদারীপুরে কমছে না এডিস মশার দাপট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > বর্ষা মৌসুম শেষ হলেও মাদারীপুরে কমছে না এডিস মশার দাপট
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

বর্ষা মৌসুম শেষ হলেও মাদারীপুরে কমছে না এডিস মশার দাপট

Last updated: 2024/12/15 at 7:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে প্রতিদিনই চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু। শীত চলতি মৌসুমে আক্রান্ত ছাড়িয়েছে ১২শ’। প্রতিদিন গড়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে ১৮-২৫ জন রোগী। নতুন নতুন রোগী ভর্তি হলেও সচেতন নন রোগীরা। স্থাস্থ্য বিভাগ বলছে, বাসাবাড়ির বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে বংশ বিস্তার করছে এডিশ মশা, ছড়াচ্ছে রোগবালাই। এদিকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের বিশেষ টিম পরীক্ষা করে মাদারীপুর পৌরসভাকে ডেঙ্গুর রেডজোন এলাকা ঘোষণা করলেও সীমাদ্ধতার কথা জানালো কর্তৃপক্ষ।
মাদারীপুর জেলা সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, তিন বছরের মেয়ে নাফিজার জ¦র হলে মাদারীপুর জেলার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসেন মোস্তফাপুরের বাসিন্দা লিপি আক্তার। পরীক্ষা করানো হলে ধরা পড়ে ডেঙ্গু। টানা সাতদিনেও নিয়ন্ত্রন আসেনি পরিস্থিতি। একই অবস্থা ভদ্রখোলা থেকে আসা ১৪ বছরের মামুন ও ঘোষেরহাটের ব্যবসায়ী বজলুর রহমানেরও। শরীরের প্রচন্ড জ¦র, তার সাথে কাপুনী, মাথা ব্যথা নিয়ে ছুটে আসেন ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে।
জেলার বাকী ৩ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। চিকিৎসা নিতে আসা ভর্তি হওয়া রোগীরা মশারী ব্যবহার করছেন না। মানছেন না নিয়মকানুন। রয়েছে নানান অযুহাতও। ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে কামড় দেয়া মশা থেকে এই রোগ দ্রুত অন্যদের শরীরে ছড়াতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের।
বাসা-বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি, বদ্ধ ড্রেনে মশার উপদ্রব বেশি হচ্ছে বলে দাবি সিভিল সার্জনের। পৌর কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও ওষুধ ছিটানোসহ নানান কার্যক্রম চালাচ্ছেন তারা। এদিকে চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুর ১২শ’ রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলায়ই রয়েছে অর্ধেক। বর্ষা মৌসুম শেষ হলেও মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এই রোগের উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয়, দ্রুত হাসপাতালে আসা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছে স্বাস্থ্য বিভাগ।
সদর উপজেলার মোস্তফাপুরের বাসিন্দা লিপি আক্তার বলেন, আমার মেয়ের হঠাৎ জ¦র। সাতদিনেও জ¦র কিছুতেই কমছে না। তারপর সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে পরীক্ষা শেষে জানতে পারি, ডেঙ্গু হয়েছে। এর কয়দিন আগে আমার বাড়ির কাছেও এক শিশুর ডেঙ্গু হয়েছে। এমন পরিস্থিতিতে ভয় লাগছে।
ডাসার উপজেলার ঘোষেরহাটের মুদি ব্যবসায়ী বজলুর রহমান বলেন, হঠাৎ মাথা ব্যথা, তার সাথে জ¦র। শুরু হয় কাপুনি। এরপর শরীর দুর্বল হয়ে যায়। পরে পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা করালে ধরা পড়ে ডেঙ্গু। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে যাই। সাতদিন ধরে হাসপাতালে আমি ও অন্যান্য রোগীরা ভর্তি রয়েছে।
সদর উপজেলার ভদ্রখোলা থেকে আসা ডেঙ্গুতে আক্রান্ত রোগী মামুনের মা মাকসুদা বেগম বলেন, আমার ছেলের ডেঙ্গু হয়েছে। সরকারি হাসপাতালে ভর্তি করেছি, হাসপাতাল থেকে মশারী দেয়নি। আমাদেরও বাড়িতে থেকে মশারী আনতে মনে নেই। শুধু আমার ছেলেকেই নয়, কোন রোগীকে মশারী দেয়নি।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মোহাম্মদ ভূইয়া আব্দুস সামাদ আজাদ বলেন, ডেঙ্গুতে আক্রান্তদের বেশির ভাগ রোগীই স্বাস্থ্য সচেতন নন। নিজেদের মত করে রোগীরা থাকেন। এমন’কি মশারী ব্যবহারেও অনিহা অনেক রোগীর। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের কামড় দেয়া মশা থেকে এই রোগী অন্যদেরও শরীরে দ্রুত ছড়াতে পারে। এজন্য মশারী ব্যবহার জরুরি। এছাড়া স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। তা হলে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই কমবে না।
মাদারীপুরের সিভিল সার্জন ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মুনীর আহম্মেদ খান জানান, বর্ষা মৌসুম শেষ হলেও মাদারীপুরে ডেঙ্গুতে আক্রান্তের হার বেড়েই চলছে। এখন পর্যন্ত ১২’শ রোগী আক্রান্ত হয়েছে। এর অন্যতম কারণ হলো, বাসা-বাড়ির আঙ্গিনায় জমে থাকা পানি থেকে এডিস মশার উপদ্রব হচ্ছে। এছাড়া ফুলের টব, গাড়ির অপ্রয়োজনীয় টায়ার, বন্ধ এসি ও অব্যবহৃত বাথরুমের কমোডে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এর থেকে বাঁচতে নিয়মিত জমা থাকা পানি অপসারণ করতে হবে। এছাড়া এই রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।
মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস জানান, গত ৫ মাস ধরে মাদারীপুর পৌরসভা কর্তৃপক্ষ নিয়মিত এডিস মশা নিধনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ ও ওষুধ ছিটানোসহ বিভিন্ন পদক্ষেপ নিয়মিতই নেয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকা এডিস মশার রেডজোন হিসেবে চিহ্নিত করেছে। সেই হিসেবে এডিস মশা নিধনে এই কার্যক্রম সারাবছরই চলবে। এডিস মশা নিধনের জন্য আরো ওষুধ ক্রয়ের পদক্ষেপ নেয়া হয়েছে।
এই বিষয়ে মাদারীপুর নিরাপদ চিকিৎসা চাই’য়ের সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ বলেন, ‘মাদারীপুরের সরকারি হাসপাতালগুলোতে যাতে ডেঙ্গু রোগের সু-চিকিৎসা নিশ্চিত করা হয় কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি। পাশাপাশি পৌর কর্তৃপক্ষের কাছেও দাবী করছি, শহরের ড্রেনগুলো যেন নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করে ওষুধ ছিটানো হয়। যাতে করে মশা জন্ম হতে না পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 15, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি স্থানান্তরের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন
Next Article পূর্ব সুন্দরবনের কটকায় পর্যটকের ঢল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?