By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাংলাদেশকে ২৮ রানে হারাল অস্ট্রেলিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বাংলাদেশকে ২৮ রানে হারাল অস্ট্রেলিয়া
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশকে ২৮ রানে হারাল অস্ট্রেলিয়া

Last updated: 2024/06/21 at 1:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনোর পর সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করে ১৪০ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রসী ব্যাট করেছেন দুই অজি ওপেনার। ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেড মিলে পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে তোলেন ৫৯ রান। এরপর সপ্তম ওভারের খেলা শেষ না হতেই বৃষ্টি নামলে বন্ধ ছিল খেলা। বৃষতির পর খেলা আবার মাঠে গড়ালে দ্রুত দুই উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ হোসেন। তবে অজিদের দ্রুত রান তলা থামাতে পারেনি টাইগারর বোলাররা। এদিকে ১১.২ এভারে অস্ট্রেলিয়ার দলীয় রান যখন ২ উইকেট হারিয়ে ১০০ তখন আবার বৃষ্টির বাঁধায় বন্ধ হয় খেলা। এরপর আর খেলা শুরু করা যায়নি। ফলে বৃষ্টি আইনে ২৮ রানে ম্যাচটি জিতে নিয়েছে মিচেল মার্শের দল।

টাইগারদের দেয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ দুই অজি ওপেনার শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন। টাইগার বোলারদের সামলে দ্রুত রান তুলেছেন ওয়ার্নার এবং হেড। এদুজনের মারকুটে ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারেই অজিদের স্কোরবোর্ডে ওঠে ৫৯ রান।

দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে ৬৪ রান তোলার পরই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করেন। এদিকে বৃষ্টির পর সপ্তম ওভারের পঞ্চম বলেই রিশাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন হেড। এরপর ক্রিজে ওয়ার্নারের সঙ্গী হয়েছেন মিচেল মার্শ। তবে মার্শকেও বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি রিশাদ।

নবম ওভারে বোলিংয়ে এসেই মার্শকেও সাজঘরের পথ দেখান রিশাদ। তরুণ এই লেগ স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন অজি অধিনায়ক। এরপর ক্রিজে ওয়ার্নারের সঙ্গী হন ম্যাক্সওয়েল। মাঠে নেমেই আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন ম্যাক্সওয়েলও, ফলে দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে জয়ের পথে এগিয়ে যায় অজিরা।

এদিকে দ্বাদশ ওভারের খেলা চলমান থাকা অবস্থায় অজিদের দলীয় রান যখন ২ উইকেট হারিয়ে ১০০ রান তখন আবার বৃষ্টি নামলে ফের বন্ধ হয় খেলা। এরপর আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি আইনে অজিরা ২৮ রানে এগিয়ে থাকায় শেষ পর্যন্ত জয় পেয়েছে মার্শের দল।

এর আগে নর্থ সাউন্ডে লাল-সবুজের দলের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নাজমুল শান্তর দল, শুরুতেই মিচেল স্টার্কের বলে বিদায় নেন তানজিদ তামিম। এরপর আরেক ওপেনার লিটন দাসকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন অধিনায়ক নাজমুল শান্ত। তবে এ দুজনের বিদায়ের পর বলার মত ইনিংস খেলতে পেরেছেন কেবল তাওহিদ হৃদয়। তাঁর ৪০ রানের ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৩৭ হাজার ৪৩১
Next Article অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
নড়াইল

আজ বিখ্যাত কবিয়াল বিজয় সরকারের ১২৩ তম জন্মদিন

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?