By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতীয় পেঁয়াজের অর্ধশত ট্রাক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতীয় পেঁয়াজের অর্ধশত ট্রাক
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতীয় পেঁয়াজের অর্ধশত ট্রাক

Last updated: 2023/05/22 at 12:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : আমদানি বন্ধ থাকায় গত কয়েক মাস সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কোনো ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেনি। তবে নতুন করে আমদানির খবরে ভোমরা বন্দরের ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে পেঁয়াজবোঝাই অর্ধশত ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। অনুমতি পেলেই ট্রাকগুলো দেশে ঢুকবে।

ভোমরা বন্দরের কাস্টমস কর্মকর্তারা বলছেন, রোববার বিকেল পর্যন্ত পেঁয়াজ আমদানির বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি।

ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মন্টু বিশ্বাস বলেন, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হতে পারে এমন খবরে ভারতীয় ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি নিচ্ছেন। এরইমধ্যে ঘোজাডাঙ্গা বন্দরে ৫০টিরও বেশি পেঁয়াজবোঝাই ট্রাক অবস্থান করছে। এছাড়া আরও অনেক পেঁয়াজবাহী ট্রাক বন্দরের পথে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, পেঁয়াজ আমদানির জন্য সরকারি অনুমতি মেলার পরও এলসি প্রক্রিয়াসহ অন্য কার্যক্রম সম্পন্ন করতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে। এছাড়া যেসব পেঁয়াজ আগে এলসি করা হয়েছে সেগুলো আসতেও সময় লাগবে। অতি উৎসাহী হয়ে অনেক ব্যবসায়ী অগ্রিম পেঁয়াজ আমদানির প্রস্তুতি নিচ্ছেন।

ভোমরা বন্দরের পেঁয়াজ আমদানিকারক মো. মোহসিন বলেন, ভারতের বাজারে বর্তমানে পেঁয়াজের দাম ১৫ থেকে ১৬ রুপি। বাংলাদেশে এসব পেঁয়াজ আমদানি হয়ে আসলে পাইকারি ২১ থেকে ২২ টাকায় বিক্রি হতে পারে। তবে এবার ডলার মূল্য, পরিবহন খরচ হিসাব করে দাম নির্ধারণ হবে। দেশের বাজারে এসব পেঁয়াজ পৌঁছালে দাম কমতে শুরু করবে।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে রোববার বিকেল পর্যন্ত কোনো নির্দেশনা বা আইপি আসেনি। নির্দেশনা পেলে ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওয়ার্ড পরিক্রমা-২০: মাদক নিয়ন্ত্রণের দাবি কাউন্সিলরের
Next Article রাজনীতির মাঠের উত্তপ্ততা নিরসনে সমঝোতার বিকল্প নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 minutes ago
খুলনামহানগর

হিট প্রকল্পে প্রতিটি ব্যয়ের অনুমোদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : উপাচার্য

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগর

খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে সাংবাদিক মনিরের উপর হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিস্কার

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুদকের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

By Nayon Islam 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?