By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশে মাদকাসক্তদের ৮০ শতাংশই তরুণ: মাদকদ্রব্যের মহাপরিচালক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বাংলাদেশে মাদকাসক্তদের ৮০ শতাংশই তরুণ: মাদকদ্রব্যের মহাপরিচালক
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে মাদকাসক্তদের ৮০ শতাংশই তরুণ: মাদকদ্রব্যের মহাপরিচালক

Last updated: 2024/12/29 at 9:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন,আমাদের দফতর ছাড়াও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি,র‌্যাব আইনশৃঙ্খলা বাহিনীরসহ বিভিন্ন সংস্থা কাজ করলেও আমরা হিমশিম খাচ্ছি। সেকারণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিবার থেকেও এগিয়ে আসতে হবে।

রবিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমস্যা। বাংলাদেশের মাদকাসক্তদের মধ্যে প্রায় ৮০ শতাংশ তরুণ। আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খুলনা বিভাগীয় অতিরিক্ত উপপরিচালক আহসানুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর প্রমুখ।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালে যশোরে ১৫০১টি অভিযান পরিচালনা করা হয়। ওই সময়কালে মামলা হয়েছে ৪৫৭টি। মোবাইল কোর্ট পরিচালনা হয় ২৮৫ বার। একই সময়কালে গ্রেফতার করা হয়েছে ৪৩৬ জনকে।

তিনি জানান,উল্লিখিত সময়কালে ৫১ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৪০৩৩ পিস ইয়াবা, ১৪৩ বোতল ফেনসিডিল, ৩২.২ লিটার স্পিরিট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯০ পিস উদ্ধারসহ জব্দ করা হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা।

সেমিনারে বলা হয়, যশোরে ২৪১৩ টি বিচারাধীন মামলা রয়েছে ‌। এর মধ্যে রায় হয়েছে ৫০০টি মামলার। যাতে সাজা হয়েছে ১৯২টি এবং খালাস দেয়া হয়েছে ৩১৬টি মামলায়।

তিনি জানান, মাদকদ্রব্যের অপব্যবহাররোধে যশোরে তরুণদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ স্কুল কলেজ মাদ্রাসায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
Next Article নওয়াপাড়া নৌ-বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?