By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশে মৎস্যচাষের সম্ভাবনা বৃদ্ধিতে খুবির সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বাংলাদেশে মৎস্যচাষের সম্ভাবনা বৃদ্ধিতে খুবির সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে মৎস্যচাষের সম্ভাবনা বৃদ্ধিতে খুবির সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব

Last updated: 2024/11/13 at 2:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম এর সাথে আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের ওকিনাওয়াস্থ রিউকিউস বিশ্ববিদ্যালয়ের কো-ক্রিয়েশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক (বিশেষভাবে নিযুক্ত) ড. হিরাতসুকা ইউজি। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স অব দ্য সাসটেইনেবল ইন্টিগ্রেশন অব ল্যান্ড বেইজড একোয়াকালচার উইথ এগ্রিকালচার টু বিল্ড দ্য রিসোর্স সার্কুলার সিমবায়োটিক সোসাইটির (সিওআই-নেক্সট) এর প্রতিনিধিত্ব করছেন।

সাক্ষাতকালে তিনি একোয়াকালচার ও এগ্রিকালচারের সমন্বয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ সহযোগিতার প্রস্তাব দেন। এ ছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যেসব দেশে মৎস্যচাষের সম্ভাবনা রয়েছে, সেসব দেশে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৎস্যখাতের উন্নয়নে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেন।

এ সময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে তাঁকে স্বাগত জানিয়ে বলেন, এখানে একোয়াকালচার নিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিন এবং এগ্রিকালচার নিয়ে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে। একোয়াকালচার ও এগ্রিকালচারের সমন্বয়ে এখানে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা থাকলে দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। তিনি জাপানি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে সংশ্লিষ্ট বিষয়ে কোলাবরেশনে সম্মতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে উপাচার্য তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

সৌজন্য সাক্ষাতকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, এফএমআরটি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. এনামুল কবীর, এফএমআরটি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শাহিন পারভেজ ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু,অতঃপর ‘মৃত’ রাজিয়ার ফোন!
Next Article ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?