By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশ সম্ভাবনাময়ের দিকে এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী পলক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বাংলাদেশ সম্ভাবনাময়ের দিকে এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী পলক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশ সম্ভাবনাময়ের দিকে এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী পলক

Last updated: 2024/02/24 at 2:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী পাঁচ বছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন যে শিল্পগুলো রয়েছে সেখান থেকে সফটওয়্যার, হার্ডওয়্যার, ডিজিটাল ডিভাইস, সার্ভিসিং, আইটি ফ্রিল্যানসিং রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। গত ১৫ বছরে এই খাতে ২০ লাখ কর্মসংস্থান তৈরি করা হয়েছে। আগামী পাঁচ বছরে আরো নতুন ১০ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। আইসিটি সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ সম্ভাবনাময়ের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি শুক্রবার বিকালে শিরোমণিস্থ বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন শেষে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রূপসা নদীর পাড়ে প্রায় দুইশত কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড।এই প্রতিষ্ঠানের উন্নয়নে সবকিছু করা হবে। এই সেক্টরে অনেক সম্ভাবনা রয়েছে। আমরা যদি আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করি তাহলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সকল ব্যবসা, কোম্পানি, সেবাদানকারী প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। পদ্মাসেতু নির্মাণের ফলে ঢাকার সাথে, চট্টগ্রামের সাথে, খুলনাসহ বাংলাদেশের যেকোন প্রান্তের সাথে অভূতপূর্ব যোগাযোগ স্থাপন হয়েছে।

এসময় খুলনার বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জগদীশ চন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মীর আলিফ রেজা, ক্যাবল শিল্প লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: মসলেম উদ্দীন, মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মোঃ এনামুল হক, মহাব্যবস্থাপক (পরিকল্পনা, উন্নয়ন ও মাননিয়ন্ত্রণ) প্রকৌশলী মোঃ আলাউদ্দীন, কোম্পানি সচিব মোঃ আরিফুর রহমান, ব্যবস্থাপক (সমন্বয়) এম এম মহিদুল ইসলাম, ব্যবস্থাপক (প্রশাসন) বেগ মুকিত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সকালে প্রতিমন্ত্রী সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ‘হার পাওয়ার’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলার নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন এবং সন্ধ্যায় যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রবি কর্তৃক বাস্তবায়িত ‘অ্যাকজেনটেক ডাটা সেন্টার’ এর উদ্বোধন করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিনব্যাপী দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন
Next Article পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 6 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 18 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?