By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাইডেনের বাড়ি থেকে আরও ৬টি গোপন নথি জব্দ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বাইডেনের বাড়ি থেকে আরও ৬টি গোপন নথি জব্দ
আন্তর্জাতিকজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বাইডেনের বাড়ি থেকে আরও ৬টি গোপন নথি জব্দ

Last updated: 2023/01/23 at 3:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের ডেলাওয়ারের বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযানে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের তদন্তকারীরা আরও ৬টি গোপন নথি পেয়েছে বলে জানিয়েছেন জো বাইডেনের এক আইনজীবী। খবর রয়টার্সের।

শুক্রবার উইলমিংটনের ওই বাড়ি থেকে যেসব নথি জব্দ হয়েছে তার কয়েকটি বাইডেনের সিনেটর থাকার সময়কার, অন্যগুলো বারাক ওবামার আমলের, যখন তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

তদন্তকারীরা ‘হাতে লেখা কিছু নোট’ এবং ‘সংশ্লিষ্ট কিছু জিনিসও’ নিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী বব বাউয়ার। ওই তল্লাশির সময় বাইডেন ও তার স্ত্রী ডেলাওয়ারের বাড়িতে ছিলেন না বলে জানিয়েছে বিবিসি।

শনিবার এক বিবৃতিতে বাউয়ার বলেন, ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের সম্ভাব্য গোপন নথির খোঁজে সমগ্র বাড়িতে বিচার মন্ত্রণালয়কে তল্লাশি চালানোর সুযোগ করে দেন প্রেসিডেন্ট বাইডেন।

চলতি মাসের শুরুর দিকে বাইডেনের আইনজীবীরা জানান, গত ২ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে বাইডেন প্রতিষ্ঠিত থিঙ্কট্যাঙ্ক পেন বাইডেন সেন্টারে প্রথম দফা গোপন নথি মিলেছিল।

দ্বিতীয় দফায় ২০ ডিসেম্বর আরও কিছু গোপন নথি মেলে বাইডেনের উইলমিংটনের বাড়ির গ্যারেজে; ওই বাড়ির একটি সংরক্ষণ স্থান থেকে ১২ জানুয়ারি আরও একটি নথি পাওয়া যায় বলে জানান তার আইনজীবীরা।

সেসব নথি পাওয়ার পর সেগুলো তাৎক্ষণিকভাবে ন্যাশনাল আর্কাইভ ও বিচার মন্ত্রণালয়কে দিয়ে দেওয়া হয়েছে বলে পরে বাইডেন জানিয়েছেন। তবে কেন সেসব নথি তিনি নিজের কাছে রেখেছিলেন, তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article  খুমেক ফরেন্সিক বিভাগে এক বছরে ৬৫৯ জনের ময়না তদন্ত, শিক্ষার্থী ৫৪৫
Next Article বিএনপির নেতৃত্বের পতন চায় দেশের জনগণ : ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 11 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 11 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?