By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাইডেনের সেলফি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়ে গেছে : কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাইডেনের সেলফি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়ে গেছে : কাদের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাইডেনের সেলফি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়ে গেছে : কাদের

Last updated: 2023/09/09 at 6:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতদিন বিএনপি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। কী দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন। এই দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে? এখন তাদের কোন যাত্রা? পতনযাত্রা না, বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির যে গণমিছিল, সেটা দেখে মনে হচ্ছে গণমিছিলে আর জনগণ আসবে না, জনগণ নেই। তাদের নেতাকর্মীরা আর আমেরিকার দিকে তাকাবে না।

তিনি বলেন, বিএনপি একটি দল, তারা সারা বাংলাদেশে মিথ্যার মহামারি ছড়াচ্ছে। মিথ্যার মহামারি এখন বিএনপির অবদানে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। তাদের গ্রামের একজন কর্মীও মিথ্যা কথা বলা শিখে গেছে। মির্জা ফখরুল সাহেব সিঙ্গাপুরে গিয়ে বৈঠক করে দেশে এসে এক দফা আন্দোলন দিলেন, একদফা আন্দোলন ভুয়া।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মিছিল আন্দোলনে জনগণ নেই, আমেরিকাও মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলন সব ভুয়া, তাদের বিরুদ্ধে খেলা হবে কত ধানে কত চাল।

বিদেশিদের আগমন আওয়ামী লীগের জন্য সবুজ সংকেত বলেও জানান দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে আওয়ামী লীগ সবার সঙ্গে বন্ধুত্ব করতেই পছন্দ করে।

তিনি বলেন, বিএনপির উপরে উপরে আন্দোলন করবে এবং তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন না করলে তারেক রহমান নির্বাচন মনোনয়নের বাণিজ্য কীভাবে করবে? বিএনপির বিরুদ্ধে খেলা হবে, ফাউল করলে হলুদ কার্ড লাল কার্ড দেখানো হবে। বিএনপি দিনের আলোতেও রাতের অন্ধকার দেখে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকার পতনের আন্দোলনে সামনে কঠিন সময় আসছে: ফখরুল
Next Article সাইবার আইনের ৪২ ধারার প্রয়োজন আছে : আইনমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 30 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 13 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?