By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে জোয়ার-বৃষ্টিতে ৮ হাজার মাছের ঘেরের ক্ষতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাগেরহাটে জোয়ার-বৃষ্টিতে ৮ হাজার মাছের ঘেরের ক্ষতি
জাতীয়জেলার খবর

বাগেরহাটে জোয়ার-বৃষ্টিতে ৮ হাজার মাছের ঘেরের ক্ষতি

Last updated: 2022/09/14 at 11:51 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস
বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপ, অস্বাভাবিক জোয়ারের পানি ও টানা তিনদিনের বৃষ্টিতে বাগেরহাটে অন্তত ৮ হাজার মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চাষীদের তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
এছাড়া ঘেরের পাড় ও খেতে থাকা মৌসুমি সবজির বেশ ক্ষতি হয়েছে। বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের।
বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি ও জোয়ারে পানি বাড়ায় বাগেরহাট সদর, রামপাল, মোংলা ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘের তলিয়ে মাছ বের হয়ে গেছে। পানি জমে সবজি গাছের শিকড় পচে গেছে। পানি কমার সঙ্গে শিকড় পচা গাছগুলো মারা যাবে। অনেক এলাকায় পানির নিচে তলিয়ে গেছে আমন ধান। এই অবস্থায় চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সবজি ও মাছ চাষীরা।
সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকার চিংড়িচাষী মুন্না শেখ বলেন, জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে আমাদের এলাকা প্লাবিত হয়েছে। আমার দুই বিঘা ঘের তলিয়ে বাগদা ও গলদা চিংড়ি বেরিয়ে গেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের রাকিব খান বলেন, ঝড় জলোচ্ছ¡াস আসলেই আমাদের ক্ষতি হয়। ধান ও মাছ চাষ করে আমাদের এলাকার মানুষেরা জীবিকা নির্বাহ করেন। এবারের পানিতে যেমন আমাদের ঘেরের মাছ চলে গেছে, তেমনি আমনের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাগেরহাট জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, এ বছর মৌসুমের শুরুতে ভাইরাসে মড়ক লেগেছিল। কয়েকদিনের বৃষ্টি ও জোয়ারের প্রভাবে অনেক ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। চিংড়ি চাষীদের টিকিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার দাবি জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা এস.এম রাসেল বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ৮ হাজার মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে বৃষ্টি যদি অব্যাহত থাকে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 14, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলায় চুরি হওয়া সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ
Next Article পথে বসার শঙ্কায় পিকচার প্যালেস সিনেমা হল বিল্ডিংয়ের ব্যবসায়ীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
আন্তর্জাতিক

ইরানের রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা বিভাগের প্রধান নিহত

By Tanvir 20 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

উপকূলবাসীর কল্যাণে নতুন সরকারের দায়িত্ব

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু সঙ্কটে বিপর্যস্ত উপকূল: খুবির গবেষণা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

By Tanvir 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?