By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে পাউবোর জমি দখল, ৯ উপজেলায় দুই হাজার স্থাপনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে পাউবোর জমি দখল, ৯ উপজেলায় দুই হাজার স্থাপনা
বাগেরহাট

বাগেরহাটে পাউবোর জমি দখল, ৯ উপজেলায় দুই হাজার স্থাপনা

Last updated: 2025/11/15 at 3:37 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : দৃষ্টিনন্দন আলিশান বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের কার্যালয় দেখে সব কিছু স্বাভাবিক মনে হলেও এখানে প্রদীপের নিচে অন্ধকার। অর্থাৎ, এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে ক্ষমতার জোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা দখল করে। বাগেরহাট জেলাজুড়ে এমন অন্তত দুই হাজার স্থাপনা রয়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, বাগেরহাটের ৯টি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ৩ হাজার ৬শ একর জমি রয়েছে।
গত শুক্রবার সরেজমিনে চিতলমারী উপজেলা সদরের কুরমনি মৌজা ঘুরে দেখা যায়, সড়কের দুই বেশকিছু ভবন, দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, কাঠের তৈরি বসত ঘর, রয়েছে নির্মাণাধীন কয়েকটি স্থাপনাও। উপজেলা সদর বাজার সংলগ্ন পাউবোর ৩৬/১ পোল্ডারের দুই পাশে দীর্ঘদিন ধরে জমি দখল করে এসব ইমারত নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
এখানে রয়েছে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল খানের তিন তলা বাড়ি। তার বিপরীত পাশে মাস্টার দিন মোহাম্মাদের দুই তলা বাড়ি ও মার্কেট, যে ভবনে রয়েছে উপজেলা বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড, শহীদ জিয়া স্মৃতি সংঘের সাইনবোর্ড, কিছুটা সামনে ইসলামী আন্দোলন নেতা জাহাঙ্গীর আলম মুন্সির তিনতলা ভবন, জেলা বিএনপি নেতা মঞ্জুর মোরশেদ স্বপনের একতলা ভবন, ডা. কাজী মফিদুল ইসলাম বাবুলের দুই তলা ভবন- এরকম অসংখ্য পাকা, আধাপাকা ও কাঁচা ভবন রয়েছে এই সড়কের দুই পাশে।
স্থাপনা উচ্ছেদে তালিকা ও চিঠি চালাচালি হলেও এতদিনে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। সবশেষ গত ২৭ অক্টোবর ১৭২টি অবৈধ স্থাপনার মালিককে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য চিঠি দিয়েছে পাউবো। দখলদার ও স্থানীয়দের ধারণা, এবারও চিঠি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে পানি উন্নয়ন বোর্ড।
বাঁধের দুই পাশের স্থাপনার বিষয়ে জানতে স্থানীয় অন্তত ১০ জনের সাথে কথা বললে তারা জানান, সড়কের দুই পাশে ফাঁকা জায়গা ছিল। বালু ভরাট করে এসব ভবন করেছে। যখন যারা ক্ষমতায় থাকে তারাই ভবন নির্মাণ করে। এসব ভবন ও ইমারত পানি উন্নয়ন বোর্ডের অজানা নয়। একটা তিন তলা ভবন করতে কমপক্ষে এক বছর লাগে, যখন নির্মাণ করেছে তখন কেন বাঁধা দেয়নি।
এই চিঠি দিয়েছে, আবার দেখবেন, দখলদাররা বহাল তবিয়তে আছে। আসলে টাকার কাছে সবাই দুর্বল, যোগ করেন তারা।
এদিকে বড় দখলদারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান কারাগারে রয়েছেন। আরও কয়েকজনকে ফোন করলে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি।
তবে ইসলামী আন্দোলন নেতা জাহাঙ্গীর আলম মুন্সি বলেন, যে জমিতে তার ভবন রয়েছে ওই জমি তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। উপজেলা পরিষদ থেকে ভবনের নকশার অনুমোদন নিয়ে তিনি এই ভবন করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দখলদার বলেন, দেখেন- সরকারি জায়গায় সরকারি লোকের সম্মতি ছাড়া আমরা ভবন করিনি। কর্মকর্তাদের টাকা দিয়ে ভবন করেছি।
এর আগে পাউবো, বাগেরহাটের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন সমীর বিশ্বাস। দখলদারদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণ ও চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে তাকে চাকরি থেকে অব্যাহতি দেয় পাউবো।
এ বিষয়ে পাউবো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নতুন করে কেউ যাতে অবৈধ দখল করতে না পারে; সেজন্য কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আর নোটিশ জারির পরে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই উচ্ছেদ অভিযান শুরু হবে।
দখল প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই দপ্তরের কোনো কর্মচারী-কর্মকর্তা যদি এমন কোনো কাজে যুক্ত হয়। তার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জন্মভূমি ডেস্ক November 15, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন ইউরোপীয় ইউনিয়নের
Next Article হিরো আলম গ্রেপ্তার

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে বিএসটিআই’র অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাচীন পাতাল শিবমন্দিরে গুপ্তধনের আশায় মাটি খুড়ছে একটি চক্র

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বাগেরহাট

প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?