By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৬ তরুণ-তরুণী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৬ তরুণ-তরুণী
বাগেরহাট

বাগেরহাটে মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৬ তরুণ-তরুণী

Last updated: 2023/02/25 at 11:09 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগ প্রত্যাশী ও অভিভাবকদের সম্মুখে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এই ফলাফল ঘোষণা করেন। একে-একে প্রাথমিকভাবে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত ৪৮ জন ছেলে ও ৮জন মেয়েসহ মোট ৫৬ জনের নাম ঘোষণা করেন তিনি। ঘুষ সুপারিশ ও হয়রানি ছাড়া মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গিকার করেন নতুন চাকুরী প্রাপ্তরা।

নতুন চাকুরী পাওয়া মোহাম্মদ হাসান শৈকত বলেন, শুনেছি সরকারি চাকুরীর জন্য অনেক টাকা পয়সা লাগে। অনলাইনে ১২০ টাকা ফী দিয়ে আবেদন করেছিলাম, আর কোন টাকা লাগেনি। কাউকে দিয়ে সুপারিশও করাতে হয়নি।

সম্মিলিত মেধা তালিকায় প্রথম হওয়া চিতলমারী উপজেলা সদরের বাসিন্দা জুই আক্তার বলেন, ভাল লেখাপড়া করলে যে চাকুরী পাওয়া যায় তার প্রমান পেলাম। আমার কাছে মনে হয়েছে অনেক স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এভাবে চললে মেধাবীরা আসতে পারবে সরকারি  চাকুরীতে।

শুধু জুই আর শৈকত না, চাকুরী প্রাপ্ত প্রত্যেক তরুণ-তরুণীর অভিব্যক্তি একই রকম।

অন্যদিকে চাকুরী প্রাপ্তিতে বিভিন্ন কোটাকে তেলে মাথায় তেল দেওয়ার পদ্ধতি দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক নতুন চাকুরী পাওয়া এক তরুণ বলেন, কঠিন প্রতিযোগিতাপূর্ণ নানাধাপ ও পরীক্ষায় পাশ করে আমরা মৌখিক পরীক্ষা পর্যন্ত পৌছাই। কিন্তু পোশ্য কোঠা, মুক্তিযোদ্ধা কোঠা, আনছার ভিডিবি কোঠাসহ নানা কারণে অনেক কম মেধাবীর চাকুরী হয়ে যাচ্ছে। আসল মেধাবীরা বাদ পড়ে যাচ্ছেন। এখনই সকল চাকুরীর ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা প্রয়োজন। না হলে চাকুরীজীবীর সন্তান চাকুরীজীবী হব, আর কৃষকের মেধাবী ছেলে-মেয়ে বেকার থাকবে।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, আমরা খুবই স্বচ্ছতার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোন প্রকার অসাধুপায় অবলম্বনের কোন সুযোগ দেওয়া হয়নি কাউকে। কোন রাজনৈতিক সুপারিশ বা চাপ ছিল না। মেধাবী এবং শারীরিক যোগ্যতা সম্পন্ন তরুণ-তরুনীদের আমরা চাকুরী দিয়েছি। আশাকরি নতুন নিয়োগ প্রাপ্তরা পুলিশ বিভাগ ও দেশের সম্মান বৃদ্ধি করবে।

এবারের নিয়োগ পরীক্ষায় বাগেরহাট জেলার ৫৬টি পদের বিপরীতে এসএসসি পাশ ৪ হাজারের অধিক তরুণ-তরুনী অনলাইনে আবেদন করেছিল। বয়স, ফলাফল ও সঠিকভাবে আবেদন না করায় স্বয়ংক্রীয়ভাবে ২ হাজারের বেশি তরুণ তরুণীর আবেদন বাতিল হয়ে যায়। ১ হাজার ৯৩৫ শারীরিক মাপ ও শারীরিক কসরতের সুযোগ পান। এদের মধ্যে ৫৩৫ জন লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। লিখিত পরীক্ষায় পাশ করেন মাত্র ১২১জন। এদের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ৫৬ জনকে চুড়ান্তভাবে ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে পাইপগান ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
Next Article বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 3 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা

By Correspondent 9 hours ago
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?