By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে মেয়াদ উর্ত্তীর্ণ কিটনাশকে কৃষকের স্বপ্ন ভঙ্গ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে মেয়াদ উর্ত্তীর্ণ কিটনাশকে কৃষকের স্বপ্ন ভঙ্গ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে মেয়াদ উর্ত্তীর্ণ কিটনাশকে কৃষকের স্বপ্ন ভঙ্গ

Last updated: 2023/11/16 at 7:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটে ডিলারের দেয়া মেয়াদ উর্ত্তীর্ণ কিটনাশক ব্যবহার করে নষ্ট হয়ে গেছে কৃষকদের শত শত একর আমন ধানের ক্ষেত। বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের হেদায়েতপুর বিলের কৃষকরা এই মেয়াদ উর্ত্তীর্ণ কিটনাশক ব্যবহার করে কৃষকদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তবে কৃষি বিভাগ বলছে, মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রি করা অপরাধ। বিষয়টির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কেউবা ব্যাংক থেকে, কেউবা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে আমন ধানের চাষ করেছেন। কারণ এই আমন ধানই তাদের একমাত্র ভরসা। সারা বছরের খাবার ছাড়াও উৎপাদিত ধান বিক্রি করে দায়-দেনাসহ সব ধরনের প্রয়োজন মিটিয়ে থাকেন কৃষকরা। তারা নিজের জমি ছাড়াও বর্গা বা নগদ টাকায় জমি লীজ নিয়ে চাষাবাদ করেছেন। কিন্তু এবছর ডিলারের দেয়া মেয়াদ উর্ত্তীর্ণ কিটনাশক ব্যবহার করে নষ্ট হয়ে গেছে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের কৃষকদের স্বপ্ন। কৃষকরা জানান, বীজতলা থেকে জমিতে চারা লাগানোর পর তারা সন্তানের মত যত্ন করে বড় করে তুলেছিলেন ধান ক্ষেত। ফলন আসার আগেরই জমিতে লেদা ও পারলি পোকা আক্রমন করে। ডেমা ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার ‘অমিও এন্টারপ্রাইজের’ মালিক আকুঞ্জি করিম হোসেন কাছ থেকে ‘সিনজেনটা’ কোম্পানীর ‘ভিরতাকো’ নামের একটি কিটনাশক ক্রয় করে ব্যবহার করে। কিন্তু দিনের পর দিন এই কিটনাশক ব্যবহার করেও কোন উপকার হয়নি তাদের। চোখের সামনেই শেষ হয়ে গেছে তাদের স্বপ্ন। পরে তারা দেখতে পান এই কিটনাশকের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন দিশেহারা হয়ে পড়েছেন তারা।
কৃষক গাজী বাবর আলী জানান, তিনি ৭ লাখ টাকা খরচ করে ৬০ বিঘা জমিতে আমনের চাষ করেছেন। ফলন খুবই ভাল ছিল। লেদা পোকায় আক্রমন করলে তিনি কাশিমপুর বাজারের করিমের নিকট থেকে ‘ভিরতাকো’ নামের কিটনাশক এসে ব্যবহার করেন। চার বার দিয়েও কোন প্রতিকার না পেয়ে প্যাকেটের গায়ে দেখেন ওই কিটনাশকের মেয়াদ নেই। কৃষক লোকমান শেখ জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জমি লীজ নিয়ে দুই একর জমিতে আমন চাষ করেছেন। মেয়াদ উত্তীর্ণ কিটনাশকের কারনে সব কিছু শেষ হয়ে গেছে। কৃষক নজরুল ইসলাম, ইব্রাহিম মোল্লা, শেখ জিল্লুর রহমান জানান, আমন ধানই তাদের একমাত্র ভরসা ছিল। ব্যাংক থেকে ঋণ নিয়ে জমিতে ধান লাগিয়ে ছিলেন। কিন্তু ডিলার করিমের কাছ থেকে নেয়া মেয়াদ উত্তীর্ণ কিটনাশক তাদের শেষ করে দিয়েছে। মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও তাদের ক্ষতি পুরণ দাবী করেন চাষীরা।
কটনাশক বিক্রয়কারি অমিও এন্টারপ্রাইজে প্রতিষ্ঠানটির মালিক আকুঞ্জি করিম হোসেন নিজেকে নির্দোষ দাবী করে বলেন আমি মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রি করিনি।
বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তন্ময় দত্ত জানান, মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রি করা অপরাধ। বিষয়টি জানার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কটনাশক ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খানজাহান আলী থানা আওয়ামী লীগের আনন্দ মিছিল ও পথসভা
Next Article নড়াইলে আওয়ামী লীগ, যুবলীগ ও বিএনপি নেতার অবৈধ স্থাপনা উচ্ছেদ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?