By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে শহীদ আবু সাঈদের নামে পাঠাগার উদ্বোধন

Last updated: 2024/10/03 at 12:18 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আলোচিত শহীদ আবু সাঈদকে স্বরণীয় করে রাখতে ‘ শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জের শ্রেনিখালী মুন্সির হাটে প্রধান অতিথি হিসেবে পাঠাগারের উদ্বোধন করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাৎ হোসেন, শিক্ষক মনিরুজ্জামান , শিক্ষক সমিতির সভাপতি ইউনুস আলী, সেক্রেটারি লুৎফর রহমান, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান (নাছির), নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ হলো আবু সাঈদ। তার নামে একটি পাঠাগার তৈরির ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একটা জাতির জন্য জ্ঞান নির্ভর, মূল্যবোধসম্পন্ন, নৈতিক মানুষ, মানবীয় গুনাবলী সম্পন্ন মানুষ তৈরি করতে পারে পাঠাগার। পাঠাগারটিকে যদি অনেক বই দিয়ে সমৃদ্ধ করা যায় তাহলে এ এলাকা হবে আলোকিত। সে জন্য পাঠাগার প্রতিষ্ঠাতাদেরধন্যবাদ জানাই সাধুবাদ জানাই। সবাই এখানে এসে বই পড়বেন। শুধু পাঠাগার স্থাপন করলে হবে না সেটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীড ব্যবস্থা নিতে হবে।
পাঠাগার উদ্বোধন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সারা দেশে যেসব সাধারণ ছাত্র-জনতা শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পাঠাগার উদ্বোধনের আগে শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মাওলানা মো. আল-আমিন খানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেসরকারি এমপিও ভুক্ত শিক্ষকদের চাকুরী জাতীয়করণের উদ্দেশ্যে মোরেলগঞ্জে মানববন্ধনে অংশগ্রহন শেষে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হন এ শিক্ষক। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাগেরহাটে ছাত্রলীগের জেলা সভাপতির বিচারের দাবিতে মানববন্ধন
Next Article বাগেরহাটে আন্তর্জাতিক অহিংস দিবস পালন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

কুয়েট ফের উত্তপ্ত, ভাংচুর রক্তাক্ত কর্ণার

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?