By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে শিক্ষার্থীদের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে শিক্ষার্থীদের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ
বাগেরহাট

বাগেরহাটে শিক্ষার্থীদের ফায়ার ফাইটিং প্রশিক্ষণ

Last updated: 2025/11/18 at 4:44 PM
জন্মভূমি ডেস্ক 3 weeks ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে শিক্ষার্থীদের নিরাপত্তা জ্ঞান ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়াতে দিনব্যাপী ফায়ার ফাইটিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম।
এসময়, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুর রহমান ফারুকী, বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ, কলেজের বিএনসিসি পুরুষ প্লাটনের সিইও মোঃ সাকিবসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাট স্টেশনের আয়োজনে কলেজ ক্যাম্পাসে এই প্রশিক্ষনে জরুরি মুহূর্তে আগুন লাগলে কিভাবে নিজেকে এবং অণ্যদের রক্ষা করা হবে হাতে কলমে এ কৌশল সেখানো হয়।
প্রশিক্ষন কর্মসূচিতে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিএনসিসির শতাধিক সদস্য অংশগ্রহন করেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ বজলুর রশিদ বলেন, আগুন বা দুর্যোগ কখনো আগাম জানিয়ে আসে না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা বিএনসিসি শিক্ষার্থীদের শেখালাম কীভাবে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নিতে হয়, কীভাবে নিরাপদে বের হতে হয়, আর ছাদে আটকা পড়লে কীভাবে রশি দিয়ে উদ্ধার করা যায়। এ ধরনের প্রশিক্ষণ থাকলে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনা বা আগুন লাগলে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় তা শেখায়। আত্মরক্ষা এবং অন্যকে বাঁচানোর কৌশল জানা থাকে।
দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি বাড়ায়। কলেজ, বাসা বা হোস্টেলে আগুন লাগলে আতঙ্ক না হয়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করে।
বিএনসিসি পুরুষ প্লাটনের সি ইউ ও ছাকিব বলেন, এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। জরুরি সময়ে কীভাবে কাজ করতে হয় তা না জানলে ছোট দুর্ঘটনাও বড় বিপদ হয়ে যেতে পারে। আজকের প্রশিক্ষণে আমরা বাস্তব কৌশল শিখেছি।
কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের নিরাপত্তা জ্ঞান জানা জরুরি। ফায়ার ফাইটিং প্রশিক্ষণ তাদের সাহস, সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াবে। যেকোনো দুর্যোগে তারা নিজেদের পাশাপাশি অন্যকেও সাহায্য করতে পারবে।

জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনাসহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা
Next Article স্থগিত হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জলবায়ুর ক্ষত বহন করছেন উপকূলের ৪০‌লাখ নারীরা

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
নড়াইল

নড়াইলে কিশোরের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
রাজনীতি

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে বিএসটিআই’র অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাচীন পাতাল শিবমন্দিরে গুপ্তধনের আশায় মাটি খুড়ছে একটি চক্র

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বাগেরহাট

প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

By জন্মভূমি ডেস্ক 3 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?