By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে সিডিসি প্রদানের দাবিতে মেরিন শিক্ষার্থীদের অবস্থান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে সিডিসি প্রদানের দাবিতে মেরিন শিক্ষার্থীদের অবস্থান
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে সিডিসি প্রদানের দাবিতে মেরিন শিক্ষার্থীদের অবস্থান

Last updated: 2024/09/01 at 10:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা সিডিসি (কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট) প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির শিক্ষার্থী, শেখ আমানুল্লাহ রাকিব , কামরুজ্জামান সিয়াম, মিরাজ আহমেদ শিহাব, প্রিন্স হাওলাদার, ইরফান, ধীরব চন্দ্র বর্মন, মোঃ অনন্ত, ইমরুল হাসান অপু সহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষার্থীরা।
শিক্ষার্থী শেখ আমানুল্লাহ রাকিব বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন নানা তালবাহানা করে ২০১০ সাল থেকে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি শিক্ষার্থীদের সিডিসি বন্ধ করে দিয়েছে। যার ফলে দেশের হাজার হাজার ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়াররা বেকার হয়ে পড়ছে। হতাশার জীবন যাপন করছে তারা। দেশের প্রথম সারির শিক্ষার্থীরাই ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। কিন্তু শুধুমাত্র সিডিসির অভাবে তারা বিদেশী জাহাজে চাকুরী করতে পারে না। যদি বিদেশী বানিজ্যিক জাহাজে চাকুরী করতে না পারে তাহলে শিক্ষার্থীরা মেরিন ডিপ্লোমা পরে কি করবে। আমরা চাই অতি দ্রুত এই সমস্যার সমাধান করে সিডিসি প্রদানের মাধ্যমে আমাদের মূল্যায়ন করা হোক।
শিক্ষার্থী কামরুজ্জামান সিয়াম বলেন, ১৯৮৮ সাল থেকে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি দেওয়া হত। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিদেশী জাহাজে সুনামের সাথেই চাকুরী করে আসছিল। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে অবদান রেখেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ষড়-যন্ত্রের মাধ্যমে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি বন্ধ করে দিয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ( আইএমও)সহ বিশ্বের অন্যান্য সকল দেশে জাহাজের ক্যাডেট হিসেবে প্রবেশের যোগ্যতা দশম শেণি। কিন্তু আমাদের কেন সিডিসি বন্ধ করে দেওয়া হল? অতিদ্রুত নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার-দের সিডিসি প্রদান করতে হবে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপির প্রদান করেছি।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর অধীনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি বাগেরহাটসহ সারাদেশে ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি রয়েছে। এছাড়া কয়েকটা বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পড়ানো হয়।
সিডিসি হল- জাহাজে গমনের এক ধরণের অনুমতিপত্র। মার্চেন্ট শিপিং অধ্যাদেশ-১৯৮৩-এর অধীনে একটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে প্রদান করা হয়। সমুদ্র পরিষেবা, কর্মক্ষমতা এবং চিকিৎসা ফিটনেস সম্পর্কিত তথ্য ক্রমাগত একটি সিডিসিতে রেকর্ড করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রথম দিনে কাঙ্খিত পর্যটকদের দেখা নাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে
Next Article খুলনা বিভাগে ৮ মাসে ৮৮১ জনের দেহে ডেঙ্গু রোগ সনাক্ত, মৃত্যু ৪ জনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?