By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাট পৌরসভায় পাঁচ বছরেও হয়নি বর্জ্যকেন্দ্র, যত্রতত্র ময়লা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাট পৌরসভায় পাঁচ বছরেও হয়নি বর্জ্যকেন্দ্র, যত্রতত্র ময়লা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাট পৌরসভায় পাঁচ বছরেও হয়নি বর্জ্যকেন্দ্র, যত্রতত্র ময়লা

Last updated: 2024/04/23 at 2:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৮ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দের একটি প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালের জুনে। প্রকল্পের অধীনে পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়। তবে প্রায় পাঁচ বছরেও পূর্ণাঙ্গ বর্জ্যকেন্দ্র নির্মিত হয়নি। অধিগ্রহণ করা ওই জমিতেও যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। ময়লার গন্ধ ও বৃষ্টির সময়ে ময়লার পানিতে অতিষ্ঠ মাঝিডাঙ্গা এলাকার অর্ধশতাধিক পরিবার। শুধু তা-ই নয়, নির্ধারিত জায়গা থাকার পরও দীর্ঘদিন ধরে শহরের প্রবেশদ্বারে ময়লা ফেলায় দুর্ভোগে পড়ছে পথচারী ও যাত্রীরা। জেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে শহরে প্রবেশের জন্য সড়ক দিয়ে কিছু দূর এগোলেই সড়ক বিভাগের কার্যালয়ের আগে বাসাবাটি নামক স্থানে চোখে পড়বে ময়লার ভাগাড়। পৌর পরিচ্ছন্নতাকর্মীরা ভ্যানে করে নিয়ে বাসাবাড়ির ময়লা এনে ফেলছেন সড়ক ঘেঁষে। পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ময়লা এনে ফেলা হচ্ছে সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় এবং আবাসিক এলাকার পাশের ওই জায়গায়। দীর্ঘদিন ধরে ফেলা ময়লার স্তুপে সড়কের পাশের গভীর লেকটির একাংশ ভরাট হয়ে গেছে। পাশে থাকা সরকারি খালটিও ভরাট হওয়ার পথে। বাসাবাড়ি ও বাজারের নানা ধরনের ময়লার দুর্গন্ধে
সড়ক দিয়ে চলাচলের সময় মুখ লুকান পথচারীরা। দুর্গন্ধের কারণে সব থেকে বিপাকে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক বাড়ির ভাড়া বাসিন্দারা নেমে গেছেন ময়লার গন্ধে। অতি দ্রুত নির্দিষ্ট স্থানে পৌরসভার ময়লা ফেলা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে স¤পদে পরিণত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সরদার তৈয়াবুর রহমান বলেন, ময়লার দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এ কারণে আমাদের অনেকের বাড়ির ভাড়াটে চলে গেছেন। ময়লায় স্তুপের পাশের খালটিও বন্ধ হয়ে যাওয়ার পথে। বৃষ্টির সময় বাড়িঘরে ময়লাযুক্ত পানি উঠে যায়। সে যে কী অবস্থা, যাঁরা এই অবস্থায় না পড়েছেন, তাঁরা বুঝবেন না। আলমগীর হাওলাদার নামের এক ভ্যানচালক বলেন, বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সাধনার মোড়ে যাওয়ার পথে এই জায়গায় এত গন্ধ যে নাক-মুখ বন্ধ করেও চলা কষ্টকর। বাগেরহাট পৌরসভার সহকারী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী বলেন, বাগেরহাট পৌরসভার বর্জ্য ডাম্পিংয়ের জন্য পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু সেখানে এখনো পূর্ণাঙ্গ বর্জ্যকেন্দ্র নির্মাণ করা সম্ভব হয়নি; যে কারণে কিছু জায়গায় অপরিকল্পিতভাবে ময়লা ফেলা হচ্ছে। এতে নাগরিকদের কিছুটা সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য “উপকূলীয় শহর জলবায়ুসহিষ্ণু প্রকল্প” নামের ৩৫ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির কাজ খুব দ্রুত শুরু হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ক্ষতির মুখে পড়তে পারে বাগেরহাটের চিংড়ি চাষ
Next Article কেশবপুরে তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

By Staff Reporter 46 seconds ago
লাইফস্টাইল

ইফতারে খেজুর খান এভাবে, মিলবে বাড়তি পুষ্টি

By Online Desk 2 minutes ago
জাতীয়

ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

By Staff Reporter 2 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?