By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাঘারপাড়ায় ভিজিএফ উপকারভোগীদের মানববন্ধনে হামলা, আটক ২
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > বাঘারপাড়ায় ভিজিএফ উপকারভোগীদের মানববন্ধনে হামলা, আটক ২
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

বাঘারপাড়ায় ভিজিএফ উপকারভোগীদের মানববন্ধনে হামলা, আটক ২

Last updated: 2024/04/28 at 5:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

যশোর প্রতিনিধি : যশোরে বাঘারপাড়া উপজেলায় ভিজিএফ উপকারভোগীদের মাঝে চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এসময় সাংবাদিকদেরও লাঞ্ছিত করা হয়। সাংবাদিকদের রক্ষা করতে গিয়ে এক কলেজ শিক্ষকসহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলার বাঘারপাড়া উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সরকার প্রতি ঈদে দরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি দশ কেজি চাল দিয়ে থাকে। এ বছর বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে চাল বিতরণে অনিয়ম হয়েছে। তালিকাভুক্ত দুই’শ জনের মধ্যে ৮০জনকে চাল দেওয়া হয়নি। বরং ওই চাল উত্তোলন করে চেয়ারম্যান ও ইউপি সদস্য ভাগ করে নিয়েছেন। এ অভিযোগে রোববার বেলা ১১টায় উপকারভোগীরা উপজেলা পরিষদের সামনে অভিযুক্ত জনপ্রতিনিধিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও তার ভাইপো রিয়াদের নেতৃত্বে মানববন্ধনে হামলা চালানো হয়। এসময় সাংবাদিকদেরও লাঞ্ছিত করা হয়। গোলযোগ দেখে বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলীসহ কয়েকজন সাংবাদিকদের রক্ষায় এগিয়ে গেলে তাদের মারপিট করে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং হামলাকারীদের দুইজনকে আটক করে।

এদিকে অনিয়মের বিষয়ে বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খোকসায় মোবাইল কোর্টের জরিমানা আদায়
Next Article লোহাগড়া পৌরসভার কার্য সহকারী বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 4 hours ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 5 hours ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?