By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাজারে লিচুর সরবরাহ বাড়লেও কমেনি দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাজারে লিচুর সরবরাহ বাড়লেও কমেনি দাম
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাজারে লিচুর সরবরাহ বাড়লেও কমেনি দাম

Last updated: 2023/05/25 at 2:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মাদারীপুরের বাজারগুলোতে মৌসুমী ফল লিচুর সরবরাহ বেড়েছে। ফলের বাজার থেকে শুরু করে হাটবাজার ও রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রি হচ্ছে লিচু। তবে বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া গেলেও দাম এখনো অনেক বেশি। যার ফলে ক্রেতার সংখ্যাও কমতে শুরু হয়েছে। এদিকে ক্রেতা না থাকায় বিক্রি কম হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। একদিন বিক্রি বাড়লে, আরেকদিন খুবই কম বিক্রি হয়। এভাবেই চলছে লিচুর বাজার।

এদিকে লিচুর পাশাপাশি বাজারে আম উঠতে শুরু করেছে। জাতভেদে আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৩০ টাকা কেজি পর্যন্ত। আম বিক্রির পরিমাণ বেশি বলে জানান বিক্রেতারা।

ক্রেতারা জানান, লিচু এখন শৌখিন ফলে পরিণত হয়েছে। ১শ পিস লিচু ২৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতো দাম দিয়ে এই লিচু একবারের জায়গায় দুইবার আর কেনা হয় না।

জেলার বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, ‘লিচুর দোকানে বিক্রেতাদের চলছে হাঁকডাক। ৫০ ও ১০০ পিসের একেকটি আঁটি। ১০০ পিস লিচু ২৫০ টাকা থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারে যেগুলো একটু বড় সেগুলো ১০০ পিস ৩২০ টাকা করে। এছাড়া ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে অন্যান্য লিচু। জেলার বাজারগুলোতে বর্তমানে ঈশ্বরদী ও যশোর এলাকার লিচু রয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। এরপর দিনাজপুরের লিচু আসবে। সেগুলোর দাম আরও বেশি হবে বলে তারা জানান।

ভ্যানচালক সায়েম বলেন, মন চায় লিচু খেতে কিন্তু লিচুর কাছে গেলে দাম শুনলে লিচু কেনা তো দূরের কথা। লিচুগাছের পাতাও ছিড়তে মন চায় না।

আরেক ক্রেতা রিয়া বেগম বলেন, আমার একটি সাত বছরের মেয়ে লিনা লিচুর জন্য অনেক কান্না করতেছিল। আমার কাছে টাকা ছিল না তাই ৫০টি লিচু ১০০ টাকা দিয়ে নিয়েছি আর ৫০ টাকা বাকি রেখেছে। এভাবে যদি লিচুর দাম বাড়ে তাহলে তো আমরা আর লিচু খেতে পারব না।

বিক্রেতারা জানান, স্থানভেদে বিক্রি কমবেশি হয়ে থাকে। তবে বিক্রির পরিমাণ খুব যে বেশি তা না। কোনো কোনো দিন বিক্রি খুবই কম হয়। সেক্ষেত্রে লোকসান দিয়েও লিচু বিক্রি করতে হয়। ২৫০ টাকার মধ্যের লিচু বেশি বিক্রি হয়ে থাকে। ৩০০ বেশি দামের লিচু ক্রেতারা কিনতে চান না। তাছাড়া ৫০ পিসের আঁটি বেশি বিক্রি হয়।’

মাদারীপুর লেকপারে লিচু বিক্রেতা রিপন বলেন, সপ্তাহের তিন/চার দিন ভালো বিক্রি হয়। তখন দৈনিক ১০ থেকে ১২ হাজার লিচু বিক্রি হয়। আবার অন্যান্য দিন ৪/৫ হাজার বিক্রি করতেই কষ্ট হয়ে যায়। এবছর লিচুর দাম একটু বেশি। গতবারের তুলনায় এবছর বিক্রির পরিমাণ কম। ক্রেতারা লিচু কম কিনছেন। দরদাম করেই চলে যাচ্ছে।’

আরেক ক্রেতা তহমিনা বলেন, ৫০ পিস লিচু কিনেছি ১৫০ টাকা দিয়ে। এর বেশি কিনতে গেলে বাজেট কম পড়ে যায়। লিচুর দাম বেশি। এজন্য লিচু খুব একটা কেনা হয় না। এদিকে ছেলেরা লিচুর জন্য মাথা খেয়ে ফেলে তাই যা টাকা আছে এর কিছু অংশ দিয়ে লিচু কিনেছি। গত বছরের চেয়ে এবার লিচুর দাম বেশি। তাই আমাদের কিনতে সমস্যা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাঙালি সংস্কৃতি আজ আমাদের ঐতিহ্য : খালেক
Next Article নিলামে ৬৭ কোটি টাকায় ঘড়ি বিক্রি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের যেসব বিষয়ে আলোচনা হলো

By Tanvir 2 hours ago
জাতীয়

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?