By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাড়ছে কোটি টাকার ব্যাংক হিসাব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বাড়ছে কোটি টাকার ব্যাংক হিসাব
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাড়ছে কোটি টাকার ব্যাংক হিসাব

Last updated: 2023/06/14 at 12:02 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

কোটি টাকার হিসাব ১ লাখ ১০ হাজার ১৯২টি

এক বছরে বেড়েছে ৬ হাজার ৫৯৫টি

জন্মভূমি ডেস্ক : আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও দেশের ব্যাংকগুলোতে কোটি টাকার হিসাবের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোতে কমপক্ষে এক কোটি টাকা বা এর চেয়ে বেশি অর্থ রয়েছে এমন হিসাবের সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে।

Contents
কোটি টাকার হিসাব ১ লাখ ১০ হাজার ১৯২টিএক বছরে বেড়েছে ৬ হাজার ৫৯৫টি

মূল্যস্ফীতির চাপে যেখানে সাধারণ মানুষ সংসারের ব্যয় মেটাতে পারছে না, ছোট ছোট প্রতিষ্ঠান ব্যবসা করতে পারছে না; ব্যাংকে টাকা জমানো পরের কথা অনেকে আগের জমানো অর্থ তুলে ব্যয় মেটাচ্ছেন; এমন পরিস্থিতিতেও এক শ্রেণির মানুষের আয় বেড়ে যাওয়াকে দেশে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মঙ্গলবার (১৩ জুন) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের ২০২৩ সালের মার্চ ভিত্তিক হালনাগাদ প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৩ সালের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ২৫৬টি। এসব অ্যাকাউন্টে মার্চ পর্যন্ত জমা ছিল ১৬ লাখ ১৩ হাজার ৬২৬ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকা বা তার বেশি অর্থ আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা রয়েছে এক লাখ ১০ হাজার ১৯২টি। কমপক্ষে ১ কোটি টাকা থাকা এসব হিসাবে জমা আছে ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি ৫১ লাখ টাকা।

২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৭৬৪টি। যেখানে জমা ছিল ১৫ লাখ ৮৮ হাজার ১০ কোটি টাকা। এর মধ্যে এক কোটি টাকা বা তার বেশি আমানত থাকা ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৯৪৬টি। এসব হিসাবে জমা ছিল ৬ লাখ ৭৭ হাজার ৬০৫ কোটি টাকা।

এক বছর আগে ২০২২ সালের মার্চ পর্যন্ত ব্যাংকে মোট হিসাব ছিল ১২ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৮৯৩। এসব হিসাবে জমা ছিল ১৫ লাখ ১৪ হাজার ৮৯৫ কোটি টাকা। ওই সময় কোটি টাকা বা তার বেশি আমানতের হিসাব ছিল ১ লাখ ৩ হাজার ৫৯৭টি।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে ব্যাংকগুলোতে এক বছরের ব্যবধানে কোটি টাকার হিসাব বেড়েছে ৬ হাজার ৫৯৫টি। তিন মাসের ব্যবধানে বেড়েছে ২৪৬টি।

॥ আয় বৈষম্যের প্রতিফলন ॥

কোটি টাকার হিসাব বাড়ছে মানে দেশে ‘আয় বৈষম্য’ চলছে বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

তিনি বলেন, বেশকিছু আর্থিক সূচকে আমাদের অবস্থা নেতিবাচক। মূল্যস্ফীতির চাপে এখন মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি। এমন সময় কোটি টাকার হিসাব বাড়ছে মানে সমাজের এক শ্রেণির মানুষের কাছে আয় সীমাবদ্ধ আছে। এখন নিয়ন্ত্রণ সংস্থাগুলোর উচিত এসব টাকা বৈধ কি না তার তদারকি করা। যদি বৈধ হয় তাহলে ভালো, আর যদি অবৈধ হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

কোটি টাকার হিসাবগুলোকে ১০টি ক্যাটাগরিতে ভাগ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৩ সালের মার্চ পর্যন্ত তথ্য অনুযায়ী, এক কোটি এক টাকা থেকে পাঁচ কোটি টাকার আমানতকারীর হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ১০১টি। যাদের হিসাবে জমা টাকার পরিমাণ ১ লাখ ৮১ হাজার ২৫৬ কোটি টাকা। পাঁচ কোটি থেকে ১০ কোটির মধ্যে রয়েছে ১২ হাজার ৪০টি হিসাব। তাদের হিসাবে জমার পরিমাণ ৮৪ হাজার ৬৫১ কোটি টাকা।

এছাড়া ১০ কোটি ১ টাকা থেকে ১৫ কোটির টাকার হিসাব রয়েছে তিন হাজার ৮৭৫টি, ১৫ কোটি ১ টাকা থেকে ২০ কোটির মধ্যে ১৮৭৪টি, ২০ কোটি ১ টাকা থেকে ২৫ কোটির মধ্যে ১ হাজার ১৪৫টি, ২৫ কোটি ১ টাকা থেকে ৩০ কোটির মধ্যে হিসাব রয়েছে ৮৮৭ জনের, ৩০ কোটি এক টাকা থেকে ৩৫ কোটি টাকার মধ্যে ৪৯৯টি এবং ৩৫ কোটি এক টাকা থেকে ৪০ কোটির মধ্যে রয়েছে ৩২৭ আমানতকারীর হিসাব। ৪০ কোটি ১ টাকা থেকে ৫০ কোটি টাকার হিসাব সংখ্যা ৬৪৬টি। এছাড়া ৫০ কোটি টাকার বেশি আমানত রাখা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮টি। এসব হিসাবে জমার পরিমাণ ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটি টাকার হিসাব ছিল ৫টি, ১৯৭৫ সালে তা ৪৭টিতে উন্নীত হয়। ১৯৮০ সালে এমন হিসাব ছিল ৯৮টি। এরপর ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪টি, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি, ২০০৮ সালে ছিল ১৯ হাজার ১৬৩টি। ২০২০ সালের ডিসেম্বর শেষে দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টিতে। ২০২১ সালের ডিসেম্বরে কোটিপতি হিসাব দাঁড়ায় ১ লাখ ১৯৭৬টিতে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত কোটি টাকার হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৯৪৬টি।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তির হিসাব তা নয়। কারণ ব্যাংকে এক কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠান কতটি ব্যাংক হিসাব খুলতে পারবে, তার কোনো নির্দিষ্ট সীমা নেই। ফলে এক প্রতিষ্ঠান বা ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। এর মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কোটি টাকার হিসাবও রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শোকাবহ জুন
Next Article ১৮ জুন নতুন মুদ্রানীতি ঘোষণা: টাকার জোগান কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

চট্টগ্রাম-কুমিল্লায় বিস্ফোরণ : দগ্ধদের দেখতে জাতীয় বার্নে দুই মন্ত্রী

By Staff Reporter 7 hours ago
জাতীয়

দায়িত্ব নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ৬ সিটির প্রশাসক

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?