By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা

Last updated: 2023/06/16 at 6:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সে অনুযায়ী নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পানি বাড়ার ফলে বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সতর্কীকরণ কেন্দ্র। বৃহস্পতিবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীগুলোর পানি বাড়ছে। অপর দিকে গঙ্গা নদীর পানির স্তর স্থিতিশীল আছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে উজানে ও দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে এ সময়ে এ অঞ্চলের নদ-নদীগুলো যেমন: সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, সারিগোয়াইন, ঝালুখালি, ভোগাই কংশ, সোমেশ্বরী, যদুকাটার পানির স্তর দ্রুত বাড়তে পারে এবং বিপৎসীমা অতিক্রম করে সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা অববাহিকা ও আশপাশের উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, ফলে এ সময় এ নদীগুলোর পানি সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে ২৪০ মিলিমিটার। এ ছাড়া সুনামগঞ্জে ১৯৪, ছাতকে ১৭২, শেওলায় ১৭০, লাটুতে ১৫০, লালাখালে ১৩১, জকিগঞ্জে ১৩০, জাফলং এ ১২৯, লড়েরগড়ে ১২৭, শেরপুর-সিলেটে ১২৩, কানাইঘাটে ১০৫, দক্ষিণবান ৯৭, শ্রীমঙ্গলে ৮০, হবিগঞ্জে ৭২, মৌলভীবাজারে ৬৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে ভারতের চেরাপুঞ্জিতে ১৯৪, শিলচরে ১০৮, আইজলে ৬৫ ও শিলংয়ে ৫৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিরাজুল আলম খান: বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান
Next Article এইচএসসির ফরম পূরণ শুরু ৯ জুলাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

চট্টগ্রাম-কুমিল্লায় বিস্ফোরণ : দগ্ধদের দেখতে জাতীয় বার্নে দুই মন্ত্রী

By Staff Reporter 7 hours ago
জাতীয়

দায়িত্ব নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ৬ সিটির প্রশাসক

By Staff Reporter 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?