By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাড়িতে গুলিবর্ষণ: পুলিশি বয়ানে যা যা জানালেন সালমান খান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > বাড়িতে গুলিবর্ষণ: পুলিশি বয়ানে যা যা জানালেন সালমান খান
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

বাড়িতে গুলিবর্ষণ: পুলিশি বয়ানে যা যা জানালেন সালমান খান

Last updated: 2024/06/13 at 3:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গত ১৪ এপ্রিল নিজের বান্দ্রার বাড়িতে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

বৃহস্পতিবার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে ভাইজান জোর দিয়েছেন যে, এই ঘটনা তার এবং পরিবারের সদস্যদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি এবং এটিকে অবমূল্যায়ন করা উচিত নয়। পাশাপাশি গুলি চালানোর ঘটনা নিয়ে সালমান খানের ছোট ভাই আরবাজ খানের বয়ানও রেকর্ড করেছে পুলিশ।

দুই ভাই কী কী জানিয়েছেন তাদের বয়ানে?
মুম্বাই পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার মতে, সালমান এবং তার পরিবারের সদস্যরা বান্দ্রা ওয়েস্টের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছিলেন, যখন বন্দুকবাজরা পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায়। সালমান পুলিশকে জানিয়েছেন, গুলির শব্দ শুনে তিনি জেগে উঠেছিলেন। কী হচ্ছে দেখার জন্য গ্যালারিতে গিয়ে দেখেন বাইরে কেউ নেই।

কিছুক্ষণ পর ভবনে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা তার বাড়ির কাছে যান এবং বাইরে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তাকে অবহিত করেন। অভিনেতা তার বিবৃতিতে পুরো সিকোয়েন্সটি বর্ণনা করেছেন এবং প্রকাশ করেছেন যে, লরেন্স বিষ্ণোই গ্যাং তাকে অন্যায়ভাবে টার্গেট করেছে।

পুলিশকে দেওয়া বয়ানে আরবাজ বলেছেন, ‘এর আগে কেউ একটা হুমকি চিরকুট রেখে গিয়েছিল, যা বাড়ির বাইরে পাওয়া গিয়েছিল এবং বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা পানভেলের ফার্মহাউসে রেকি করেছিল। এটি (গুলিবর্ষণ) তৃতীয় ঘটনা এবং পুলিশের এটিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।’

গত ১৪ এপ্রিল ভোরে দুই বাইক আরোহী সারমান খানদের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে পাঁচ-ছয় রাউন্ড গুলি চালিয়ে শহর ছেড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় এখন পর্যন্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জানিয়েছে, লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশে গুলি চালানো হয়েছে।

কিন্তু সালমান খানের ওপর কিসের ক্ষোভ লরেন্সের?
অভিযোগ আছে, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে গিয়ে একটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারেন সালমান খান। এই হরিণ রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের কাছে দেবতুল্য। তখন থেকেই ওই সম্প্রদায়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে সালমান।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 13, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এবার ৫০ ভাষায় অনুবাদ হবে হজের খুতবা
Next Article আনার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো মিন্টুকে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 21 minutes ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 25 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 26 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

April 1, 2026

By Nayon Islam 25 minutes ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 26 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 39 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?