By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাড়ির আঙ্গিনায় সজনে গাছ লাগিয়ে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন ডুমুরিয়ার গৃহস্থরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বাড়ির আঙ্গিনায় সজনে গাছ লাগিয়ে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন ডুমুরিয়ার গৃহস্থরা
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বাড়ির আঙ্গিনায় সজনে গাছ লাগিয়ে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন ডুমুরিয়ার গৃহস্থরা

Last updated: 2025/03/21 at 3:06 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : সবজি হিসেবে সজনে জনপ্রিয় ও সুস্বাদু। তবে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তা কেবল স্বাদের জন্যই নয়। এর নানা ঔষধি গুণের জন্যও। চিকিৎসকরাও এখন নানা রোগের হাত থেকে বাঁচার জন্য সজনে পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কাজেই কারো বাড়ির বাগানে বিনাব্যয়ে ও বিনাশ্রমে যদি সজনে গাছে হাজার হাজার টাকার সজনে উৎপাদিত হয় তাতে উল্লসিত হবার কথা বৈকি। বাণিজ্যিকভাবে চাষ হলে সজনে অর্থকরী সবজিও হয়ে উঠতে পারে। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪ইউনিয়ানের প্রতিটি বাড়ির আঙিনায় এবং রাস্তার পাশে, পতিত জমিতে এখন সজনে গাছে থোকায় থোকায় ঝুলছে সজনে ডাঁটা। ডাঁটার ভারে নুয়ে পড়ছে ডাল। বিনাব্যয়ে উৎপাদিত এসব সজনে গাছের ডাঁটা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন এলাকাবাসী। শীতের শেষে গরমে ডুমুরিয়া এখন মৌসুমী ও সুস্বাদু সঙ্গী সজনে খাওয়ার ধুম। উপজেলার প্রতিটি বাড়িতেই এখন মাছ, চালকুমড়ার বড়ি, আলুর সাথে সজনে ডাঁটা রান্না হচ্ছে। বাজারের থলেতে সজনে ডাঁটা সবার হাতে হাতে। কেউ আবার নিয়ে যাচ্ছেন আত্মীয়-স্বজনের বাড়িতে। বহুগুণে গুণান্বিত সজনে ডাঁটার গাছ এখন খুলনা জেলার

প্রতিটি ব্যড়ির আঙিনায়। বাজার দাম এবং চাহিদার কারণে অনেকে এখন সজনে চাষ করছেন। সঙ্গী হিসাবে অন্যান্য সবজির চেয়ে সজনের চাষ অনেক লাভজনক। বাড়ির আনাচে-কানাচে বা পতিত জমিতে এই গাছ। লাগিয়ে চাষ করা যায়।

ফুল থেকে লকলকে কচি ডাঁটা যখন বাজারে ওঠে ৪শ থেকে ৫শ টাকা কেজি দরে বিক্রি হয়। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে যখন পরিপুর্ণ বাজারে আসে তখন দাম কমে যায়। বর্তমানে বাজারে ২শতটাকা থেকে ২৫০টাকা কেজি দরে সজনে ডাঁটা বিক্রি হচ্ছে। এবার প্রাকৃতিক ঝড়-ঝাপটা না হওয়ায় প্রতিটি গাছে ফলন এসছে প্রচুর। সজনে উৎপাদনে চাষিদের কোন খরচ হয়না। ফলে গাছ থেকে যতটুকু সজনে ডাঁটা উৎপাদিত হয় তার সবটুকুই চাষির লাভ। ডুমুরিয়া সদর উপজেলার মকবুল হোসেন গ্রামের সজনে চাষি মুকুল বিশ্বাস জানান, বাণিজ্যিকভাবে মাঠে কোন জমিতে সজনে চাষ করেন না। তার বাড়ির চারপাশে ২৫টি সজনে গাছ লাগিয়েছেন। এই গাছগুলি লাগাতে কোন খরচ হয়নি তার। তিনি এই মৌসুমে ২০-৩০ হাজার টাকার সজনে ডাঁটা বিক্রি করবেন বলে আশা করছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় আর্ন্তজাতিক বন দিবস পালিত
Next Article সাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 7 hours ago
খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ৫ যুবক-যুবতী আটক

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 20 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?