By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাবরকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বাবরকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বাবরকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল

Last updated: 2023/11/08 at 5:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : এবারের বিশ্বকাপে ফর্মের তুঙ্গে আছেন শুভমান গিল। ৬ ইনিংসেই তার ব্যাট থেকে এসেছে ২১৯ রান। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন এই ডানহাতি ওপেনার। এমন পারফরম্যান্সের ফলেই ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।

এ নিয়ে ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। এর আগে শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি শীর্ষে উঠেছিলেন ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে। এবার সেই তালিকায় নিজের নাম যোগ করলেন গিল। শীর্ষে ওঠার পথে গিল পেছনে ফেলেছেন বাবর আজমকে।

এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান অধিনায়কের। ৮ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ২৮২ রান। এ কারণেই গিলের চেয়ে ৬ রেটিং পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে নেমে গেছেন। এর মধ্যে দিয়ে দুই বছর পর শীর্ষস্থান হারালেন বাবর।

গিলের সতীর্থ কোহলিও লম্বা লাফ দিয়েছেন। তিনি চার নম্বরে উঠে এসেছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়েছেন কোহলি। অন্যদিকে তিন নম্বরে আছেন এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক।

এ ছাড়া পাঁচে ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা আছেন ছয় নম্বরে। ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন ইনিজুরিতে ছিলেন। বিশ্বকাপের আগে দলে ফেরা এই ব্যাটার ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। উন্নতি হয়েছে পাকিস্তানের ওপেনার ফখর জামানের।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে নাম লিখিয়েছেন এই পাকিস্তানি ব্যাটার। ১২ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। এদিকে বোলিং র‍্যাংঙ্কিংয়ে শীর্ষে জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ সিরাজ। তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭০৯।

এ সপ্তাহের ব্যবধানে পাঁচে নেমে গেছেন বিশ্বকাপের আগে শীর্ষে থাকা পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ থেকে ৩২৭ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৮২ রান করে ম্যাচ সেরা হয়েছেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রিমান্ড শেষে বিএনপি নেতা প্রিন্স কারাগারে
Next Article চৌগাছায় হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও দুইজনের যাবজ্জীবন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সারাদেশে জ্বালানি তেলের মজুত রয়েছে ১ লাখ ৯৩ হাজার টন

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?