By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বার্সাকে হারিয়ে এল ক্লাসিকোরে রাজত্ব ধরে রাখল রিয়াল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বার্সাকে হারিয়ে এল ক্লাসিকোরে রাজত্ব ধরে রাখল রিয়াল
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বার্সাকে হারিয়ে এল ক্লাসিকোরে রাজত্ব ধরে রাখল রিয়াল

Last updated: 2024/04/22 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কদিন আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। কিলিয়ান এমবাপ্পের জাদুকরি পারফরম্যান্স বিদায় করেছে কাতালান ক্লাবটিকে। এই মৌসুমে বার্সার ‘সবেধন নীলমণি’ হয়ে ছিল স্প্যানিশ লা লিগা। এবার এই টুর্নামেন্টেও কাতালানদের শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল।

রাতে এল ক্লাসিকোতে নাটুকে ম্যাচে বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে স্নায়ুক্ষয়ী এই জয়ে লিগ শিরোপা উদ্ধারের অভিযানে বড় একটা ধাপ পাড়ি দিলো কার্লো আনচেলত্তির দল। চিরপ্রতিদ্বন্দ্বী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান এখন ১১ পয়েন্টের। ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট শীর্ষে থাকা রিয়ালের।

এ নিয়ে টানা চার ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হারল বার্সেলোনা। এবারের হারে একরকম নিশ্চিত হয়ে গেল যে, বার্সা মৌসুম শেষ করতে যাচ্ছে শিরোপাখরায়। ক্ষীণ যে সম্ভাবনাটা ছিল সেটাও ৯১ মিনিটে শেষ করে দিয়েছেন জুডে বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার করেন জয়সূচক গোল। বার্সা আফসোস করতেই পারে, দুবার এগিয়ে থেকেও হারতে হলো তাদের।

রিয়ালে মাঠে ম্যাচের ছয় মিনিটেই লিড নেয় বার্সা। গোল করেন ডিফেন্ডার আন্দ্রেস ক্রিশ্চেনসেন। ১২ মিনিট পর পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরার ভিনিচিয়াস জুনিয়র। স্পেনের মর্যাদার লড়াইয়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের এটা সপ্তম গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। মহারণ জমে উঠে ম্যাচের দ্বিতীয় ভাগে। আরেকটু ছোট করে বললে ম্যাচের শেষ দিকে।

৬৯ মিনিটে ফারমিন লোপেজের গোলের সুবাদে দ্বিতীয়বার ম্যাচে এগিয়ে যায় বার্সা। কিন্তু কাতালানদের গোলোৎসব মাটি হয়ে গেছে তিন মিনিট পরই। রিয়ালকে এবার সমতায় ফেরান লুকাস ভাসকুয়েজ। ম্যাচটা ২-২ গোলে অমীমাংসিত থাকার আশঙ্কা জাগিয়েছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে বাজিমাত করেন বেলিংহাম।

নাটুকে জয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে চলে এলো রিয়াল মাদ্রিদ। কোনো হিসেব ছাড়াই লিগের ৩৬তম (সর্বোচ্চ) ট্রফি জিততে আনচেলত্তির দরকার আর আট পয়েন্ট। লিগে তাদের ম্যাচ বাকি আছে আর ছয়টি। এ সময় অলৌকিক কিছু না ঘটলে সিংহাসন ছেড়ে দিতে হবে বার্সাকে। সবশেষ ২০২১-২২ মৌসুমে লিগ জিতেছিল রিয়াল।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কক্সবাজারে ডাকাতের গুলিতে বাবা-ছেলে নিহত
Next Article নড়াইলে মসজিদের ইমামের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?