By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বালু দস্যু: খুলনায় হুমকির মুখে পরিবেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বালু দস্যু: খুলনায় হুমকির মুখে পরিবেশ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বালু দস্যু: খুলনায় হুমকির মুখে পরিবেশ

Last updated: 2021/07/31 at 10:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


এম সাইফুল ইসলাম
খুলনা রায়েরমহল এলাকা। টুটুল নগরের সুদৃশ্য গেট ও রাস্তা। পাশে-ই পেপসি গোডাউনের পর সুন্দরবন আবাসিকের অফিস।
এর-ই অদূরে ও রূপসা সেতু বাইপাস সড়কের বাপাশে ধুলোবালি এনে ফেলা হচ্ছে। এখান থেকে-ই মেশিনের মাধ্যমে বালু কেটে পাইপ দিয়ে সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে ভেতরের কৃষি জমি ভরাট করার জন্য।
এ কর্মকান্ডের কারণে সড়কের বা পাশে মাটি ভেঙ্গে পড়েছে। সড়ক ঘেঁষে তৈরি হয়েছে গভীর খাদ। যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়বে বাইপাস সড়কের ঐ অংশ।
এতে আশপাশের ফসলি জমি ও সড়ক ধসে পড়ার আশঙ্কা পড়ছে। ফলে এলাকার বাসিন্দারা হুমকির মধ্যে রয়েছে। রায়েরমহলে অভিযুক্ত শরিফকে একাধিকবার ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
শুধু রায়েরমহল ই নয়। জেলার বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার সিমান্তবর্তী নদী থেকেও অবাধে চলে বালু উত্তোলন।
বটিয়াঘাটার স্থানীয় আকবার হোসেন (ছোট) নামের দালাল চক্রের সহযোগিতায় এই বালু সিন্ডিকেট গ্রুপ প্রশাসন ম্যানেজ করে তারা তাদের এই অবৈধ বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
নাম প্রকাশ না করার শর্তে বালু সিন্ডিকেটের বেশকিছু সদস্যরা বলেন, আমরা প্রশাসন ম্যানেজ করেই নদী থেকে বালু উত্তোলন করে থাকি।
বটিয়াঘাটা উপজেলার গাওঘরা, সুরখালি, বারআড়িয়া, রায়পুর, সুন্দরমহল কাটা, কৈয়া বাজার, শৈলমারী, তেতুলতলা, পুটিমারি, বালিয়াডাঙ্গা, বিরাটসহ বেশকিছু জায়গায় সরকারি রাস্তার পাশে বালি উত্তোলন করছে।
রায়েরমহল এলাকার স্থানীয় আওয়ামীলীগ নেতা শামীম হোসেন বলেন, কিছু অসাধু লোকের অবৈধ সুবিধা ভোগের কারণে এই সড়কের ক্ষতি কিছুতেই মেনে নেয়া যায়না। দ্রুত বালু ব্যবসায়ীদের এই অবৈধ কর্মকান্ড বন্ধ করে সড়ককে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
বটিয়াঘাটা বালু উত্তোলনকারী সিন্ডিকেটের সদস্য লিটন বলেন, আমরা স্থানীয় জনৈক ছোটর মাধ্যমে বালু উত্তোলন করে থাকি। শুধু তাই নয়,বালু উত্তোলনকারী ড্রেজার বোটের মালিক লিটন আরো বলেন, বিগরদানা ও স্থানীয় বারআড়িয়া পুলিশ ফাঁড়ি আমাদের কাছ থেকে মাসোয়ারা নেয়।
এ ব্যাপারে পাইকগাছা উপজেলা যুবলীগের সদস্য ও দেলুটি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রাম টিকাদার বলেন, সরকার বালু উত্তোলন নিষিদ্ধ করেছে। তারপরেও এই বালু সিন্ডিকেটরা প্রকাশ্য দিবালোকে ও রাতের আঁধারে প্রতিনিয়ত ভদ্রা নদী থেকে বালু উত্তোলন করে চলেছে। ফলে এই বালু উত্তোলনের কারণে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। জরুরী ভিত্তিতে প্রশাসনের প্রতি আহবান করব এই বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য।
পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর খুলনাঞ্চলের সমন্বয়ক এ্যাড বাবুল হাওলাদার বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা বালু উত্তোলন ও আইন প্রয়োগে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তারা সবাই আদালত অবমাননা করছেন।
খুলনা জেলা প্রশাসক (ডিসি) মো: মনিরুজ্জামান তালুকদার বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 31, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শোকাবহ আগষ্ট: নগর যুবলীগের মাসব্যাপী কর্মসূচি
Next Article বিধিনিষেধ শিথিলের আগেই খুলে যাচ্ছে সব
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 8 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?