By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বালু হত্যার পুন:বিচার তদন্তের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বালু হত্যার পুন:বিচার তদন্তের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বালু হত্যার পুন:বিচার তদন্তের দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

Last updated: 2022/06/28 at 12:57 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

নানা কর্মসূচির মধ্যদিয়ে একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভ‚মির সম্পাদক হুমায়ূন কবীর বালুর ১৮তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। সোমবার খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ূন কবীর বালু হত্যা মামলা পুন:তদন্ত ও বিচারের দাবি করে হত্যাকাÐের মোটিভ, পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারের পরিচয় উন্মোচন করতে সরকারের কাছে আহবান জানান। এ নৃশংস হত্যাকাÐের সাথে জড়িত সকলের উচ্চ আদালতে সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, ক্লাব সদস্য মো: হুমায়ুন কবীর, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ, ক্লাবের অস্থায়ী সদস্য এস এম ইয়াসীন আরাফাত (রুমী) প্রমুখ।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সুনীল কুমার দাস, ক্লাব সদস্য মো: আমিরুল ইসলাম, হারুন-অর-রশীদ, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, ওয়াহেদ-উজ-জামান বুলু, শেখ শামসুদ্দীন দোহা, শেখ আব্দুল হামিদ, এজাজ আলী ও দীলিপ কুমার বর্মন, অস্থায়ী সদস্য রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, প্রবীর কুমার বিশ্বাস, কাজী ফজলে রাব্বী শান্ত, হাসান আল মামুন, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পু, মো: সোহেল রানা, মিলন হোসেন, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক হুমায়ূন কবীর বালুসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে দৈনিক জন্মভ‚মি ও রাজপথের দাবী পরিবারের পক্ষ থেকে ২৬ জুন রোববার দিনগত রাতের প্রথম প্রহরে শহীদ হুমায়ূন কবীর বালুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ২৭ জুন সোমবার সকালে শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট June 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি
Next Article পদ্মা সেতুর মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা স্থাপতি হলো তা খুলনার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 13 minutes ago
লাইফস্টাইল

৫ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটি মাত্র পরীক্ষায়!

By Online Desk 15 minutes ago
লাইফস্টাইল

সারাদিন ক্লান্ত লাগে? নেপথ্যে থাকতে পারে এসব কারণ

By Online Desk 17 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?