By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাসে আগুনে পুড়ে ৩ মৃত্যু, দগ্ধ ১১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাসে আগুনে পুড়ে ৩ মৃত্যু, দগ্ধ ১১
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাসে আগুনে পুড়ে ৩ মৃত্যু, দগ্ধ ১১

Last updated: 2021/03/11 at 11:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

কুমিল্লার গৌরীপুর এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১১ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস বাসে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে পুলিশের হাবিলদার আশরাফুল আলম। তিনি বলেন, দগ্ধদের মধ্যে ৯ যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। দুইজন যাত্রীকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত এবং নিহতদের পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব এক্সপ্রেসের বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক বলেন, মরদেহগুলো দাউদকান্দি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 11, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি
Next Article অডিও ক্যাসেট টেপের আবিষ্কারক লুউ অটেন্স আর নেই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 2 hours ago
জাতীয়

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে : ধর্মমন্ত্রী

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?