By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিএনপি জনসমর্থন হারিয়ে বিদেশীদের দুয়ারে-দুয়ারে ঘুরে বেড়াচ্ছে: এম পি শেখ হেলাল উদ্দিন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > বিএনপি জনসমর্থন হারিয়ে বিদেশীদের দুয়ারে-দুয়ারে ঘুরে বেড়াচ্ছে: এম পি শেখ হেলাল উদ্দিন
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

বিএনপি জনসমর্থন হারিয়ে বিদেশীদের দুয়ারে-দুয়ারে ঘুরে বেড়াচ্ছে: এম পি শেখ হেলাল উদ্দিন

Last updated: 2023/10/17 at 11:34 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৯ নভেম্বর খুলনা সফরে আসছেন। খুলনার সার্কিট হাউস মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করবেন। তিনি খুলনা-মংলা রেললাইনসহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সোমবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় শেখ হেলাল বলেন, আওয়ামী লীগ জনগণের সংগঠন, জনমুখী সংগঠন। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। অনেকেই বঙ্গবন্ধু হত্যার পরে সামরিক শাসকের সাথে তালে তাল মিলিয়ে ছিলো। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা শক্ত ছিলো বলেই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে। জনগণের ভোটে নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি বলেন, যশোর, রাজশাহী ও রংপুরসহ সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা দেখে বিএনপি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিএনপি এর আগের অবস্থা নেই। সারা দেশের জনগণ স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি জনসমর্থন হারিয়ে বিদেশীদের দুয়ারে-দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। নানা ষড়যন্ত্র করছে। এই স্বাধীনতা বিরোধী শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। তিনি আরো বলেন, খুলনায় আগামী ৯ নভেম্বরের প্রধানমন্ত্রীর জনসভা হবে বাংলাদেশের একটি ব্যতিক্রমী জনসভা। এটি হবে খুলনার নির্বাচনী জনসভা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেখ হাসিনা যে উন্নয়ন করেছে এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করে আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ যদি তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ থাকে, তাহলে তাদেরকে হারানোর শক্তি কারো নেই। তাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও পঞ্চমবারের মত বিজয়ী করতে হবে।

মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার সঞ্চালনায় বক্তৃতা করেন কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, অধ্যা. রুনু ইকবাল বিথার, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুল রহমান বুলু বিশ্বাস, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ সৈয়দ আলী, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, শেখ আবিদ উল্লাহ, মো ফায়েজুল ইসলাম টিটো, মাকসুদ হাসান পিকু, খ. ম লিয়াকত আলী, মোর্শেদ আহমেদ মনি, কাউন্সিলর মোহাম্মদ আলী, এ্যাড. তারিক মাহমুদ তারা ও কাউন্সিলর রোজী ইসলাম নদী।

এ সময়ে উপস্থিত ছিলেন কাজি আমিনুল হক, কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মো. আশরাফ হোসেন, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ মোঃ আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চান ফারাজীসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও নির্বাচিত দলীয় কাউন্সিলরবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ায় ৭৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা
Next Article নগরীতে মাদকসহ ৮ বিক্রেতা গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?