By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিক্ষোভের মাঝে শপথ নিলেন পাকিস্তানের সংসদ সদস্যরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিক্ষোভের মাঝে শপথ নিলেন পাকিস্তানের সংসদ সদস্যরা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বিক্ষোভের মাঝে শপথ নিলেন পাকিস্তানের সংসদ সদস্যরা

Last updated: 2024/02/29 at 4:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : নির্বাচনের তিন সপ্তাহ পর পাকিস্তানের জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সংসদের নিম্নকক্ষে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সদস্যদের ব্যাপক হট্টগোল আর বিক্ষোভের মাঝে এই শপথ অনুষ্ঠিত হয়।

দেশটির ধর্ম-ভিত্তিক রাজনৈতিক দল সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে জোট করে সংসদে বিরোধী দলের সদস্য হিসেবে যোগ দিয়েছেন পিটিআই-সমর্থিত বিজয়ী প্রার্থীরা। গত ৮ ফেব্রুয়ারি দেশটিতে অনুষ্ঠিত জাতীয় পরিষদের নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ করেছে পিটিআই ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল। ওই নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ইমরান খান সমর্থিত প্রার্থীরাই দেশটির সংসদের বেশিরভাগ আসনে জয় পেয়েছেন। কিন্তু তারপরও দেশটির অন্য দুই রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দিতে গিয়ে এসআইসির সদস্যদের তুমুল হট্টগোলের মাঝে পড়েন দেশটির সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি সংসদ কক্ষে প্রবেশ করার সাথে সাথে এসআইসির সদস্যরা ‌‌‌‘‘পাকিস্তানকে রক্ষা করবে কে? ইমরান খান, ইমরান খান’’ বলে স্লোগান দেন।

এসআইসির এক সদস্য সংসদ কক্ষে স্পিকারের সামনে রাখা রেজিস্ট্রারে সই করতে যান। এ সময় ‘‘ইমরান খানকে মুক্তি দিন’’ লেখা একটি পোস্টার ধরেছিলেন তিনি।

ইমরান খানের দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও এসআইসির সদস্য ওমর আইয়ুব সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে এক দশকেরও বেশি সময়ের সাজার মুখোমুখি হওয়া সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের মুক্তি চাইবে এসআইসি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, দেশটিতে আগামী ৪ মার্চ প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি সপ্তাহের শুরুর দিকে খাইবার-পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদের উদ্বোধনী অধিবেশনের পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে বৃহস্পতিবার জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

খাইবার-পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের সমর্থকরা সরকার গঠন করবে। দর্শনার্থী গ্যালারি থেকে কিছু সদস্য কলম এবং জুতা ছুড়ে মারায় খাইবার-পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদের উদ্বোধনী অনুষ্ঠান বিঘ্নিত হয়।

প্রাদেশিক পরিষদের গণমাধ্যম শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে ওপরের গ্যালারিতে দর্শনার্থীদের পাস বাতিল করা হয়েছে। তবে বৃহস্পতিবার দেশটির সংসদের এই নিম্নকক্ষের ৩৩৬ সদস্যের সবাই শপথ গ্রহণ করেছেন। সংসদে নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত ৭০ আসনের প্রার্থীদের শপথ বাকি রয়েছে। সূত্র: রয়টার্স, জিও নিউজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কম্বিলিফ্টের সিইও এর সাথে রয়্যাল মেশিনারিজের মতবিনিময়
Next Article অগ্নিঝরা মার্চের প্রথম দিন কাল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

আজ পহেলা বৈশাখ

By Correspondent 50 minutes ago
বরিশাল

মঠবাড়িয়ায় ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিকের কারাদণ্ড

By জন্মভূমি ডেস্ক 60 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?