By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিচারের জেরে মতুয়া মিশনের সভাপতি খুন, ২ আসামি রিমান্ডে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > বিচারের জেরে মতুয়া মিশনের সভাপতি খুন, ২ আসামি রিমান্ডে
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

বিচারের জেরে মতুয়া মিশনের সভাপতি খুন, ২ আসামি রিমান্ডে

Last updated: 2023/05/10 at 11:07 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

নড়াইল প্রতিনিধি : নড়াইলে মাকে মারার বিচারের জেরে মতুয়া সম্প্রদায় থেকে বহিষ্কার হন বিপ্লব রায়। এই ক্ষোভে প্রতিশোধ নিতে হত্যা করা হয় জেলা মতুয়া মিশনের সভাপতি রূপকুমার মজুমদারকে। এমন ধারণা স্থানীয় মতুয়া নেতা ও রূপকুমারের ভক্তদের।

স্থানীয়ভাবে জানা গেছে, ২০২২ সালের মার্চ-এপ্রিল মাসে নিজের মায়ের গায়ে হাত তোলেন বিপ্লব রায়। স্থানীয় একটি মতুয়া সমাবেশে এমন অভিযোগ তোলেন বিপ্লবের মা সুনিতা রায়। পরে মতুয়া জেলা সভাপতি রূপকুমারের মাধ্যমে  এই অভিযোগ তুলে ধরা হয় গোপালগঞ্জের উড়াকান্দিতে মতুয়া প্রধান পদ্মনাথ বাবাজির কাছে। তিনি বিপ্লবকে মতুয়া সম্প্রদায় থেকে বহিষ্কারের নির্দেশ দেন। বিচারে বলা হয়, ‘মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হরিচাদ ঠাকুরের যে ১২ আজ্ঞা আছে তার প্রথমটি হলো মা-বাবাকে ভক্তি করা। এটা অমান্য করায় তাঁকে মতুয়া সম্প্রদায় থেকে বহিষ্কার করা হলো।’ এর আগে বিপ্লবের অত্যাচার সহ্য করতে না পেরে বাবা নিতাই রায় আত্মহত্যা করেন বলে জানায় স্থানীয়রা।

এই বিচারের পর কমলাপুরের মহাশ্মশান কমিটি গঠনের সময় বেয়াদবি করায় বিপ্লবকে চড় মারেন রূপকুমার। এরপর থেকেই ঘটনা অন্যদিকে মোড় নিতে থাকে। ওই দিনই প্রকাশ্যে দেখে নেওয়ার হুমকি দেন বিপ্লব।

রূপকুমারের বড় ভাই অসিত মজুমদার বলেন, ‘বিপ্লব মতুয়া সম্প্রদায় থেকে বহিষ্কার হওয়ার পর আমার ভাইয়ের উপর প্রতিশোধ নিতে নানা ফন্দি করত। এই ঘটনায় কেউ খুন করতে পারে এটা আমরা বিশ্বাস করতে পারিনি।’

রূপকুমারের স্ত্রী শুক্লা রানী মজুমদার বলেন, খুনিদের বিচারে যেন ফাঁসি হয়। আমার মতো কোনো মেয়ে যেন এভাবে বিধবা না হয়। আমার সাত বছরের বাচ্চাটা বাবা হারিয়েছে। এ রকম যেন কারো বাবা হারা হতে না হয়।’

জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক অসীম পাল বলেন, ‘আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন রূপকুমার। তাঁর মতো মানুষকে যারা খুন করেছে তাদের শাস্তি চাই।’

মতুয়া সম্প্রদায়ের খুন হওয়া জেলা সভাপতি রূপকুমার মজুমদার কেন্দ্রীয় মতুয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। জেলার প্রায় এক লাখ মতুয়া অনুসারী ক্ষোভ প্রকাশ করে এর বিচার দাবি করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৫ বছরে খুলনা সিটি মেয়রের কর্মকাণ্ড
Next Article ওয়ার্ড পরিক্রমা-৮: জুটমিল শ্রমিকদের কর্মসংস্থানের দাবি ওয়ার্ডবাসীর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় কুপিয়ে যুবককের দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
খুলনামহানগর

খুলনায় যুবককে কুপিয়ে জখম করে ৩০ হাজার টাকা ছিনতাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?