By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিচ্ছেদের ব্যথা ভুলে আবার কাছে এলেন শাহিদ-কারিনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > বিচ্ছেদের ব্যথা ভুলে আবার কাছে এলেন শাহিদ-কারিনা
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

বিচ্ছেদের ব্যথা ভুলে আবার কাছে এলেন শাহিদ-কারিনা

Last updated: 2025/03/09 at 2:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : প্রেম ভেঙেছে অনেক বছর হলো। সেই থেকে কথাবার্তা বন্ধ। কোনো অনুষ্ঠানে আচমকা দেখা হয়ে গেলে ন্যূনতম সৌজন্যতাটুকুও দেখাননি একে অপরের প্রতি। দুজনেই দুজনের থেকে চোখ সরিয়ে নিয়েছেন। সম্প্রতি জয়পুরে তেমনই এক অনুষ্ঠানের মঞ্চে ফের দেখা হয়ে গেল কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের।
তবে এবারের গল্পটা ভিন্ন হলো। এক মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন। হাসিমুখে কথাও বললেন। তারপর পর্দার আদিত্য ও গীত পরস্পরকে আলিঙ্গন করলেন প্রকাশ্যে।
বহু যুগ পর এই মুহূর্তটি মন ছুঁয়ে গেছে সবার। ‘জব উই মেট’ সিনেমার জুটিকে ফের এক হতে দেখে আবেগে ভেসেছেন দর্শক। এত দিন পর দেখা হয়ে কী কথা বললেন শাহিদ-কারিনা? সেটা অবশ্য স্পষ্ট নয়। অনেকের মনে হয়েছে, সৌজন্যমূলক আলাপচারিতা হয়ে থাকতে পারে। আবার কারও মতে, একসঙ্গে কাজ করার সেই দিনগুলি নিয়ে হয়তো কথা বলেছেন তাঁরা।
আবার অনেকের ধারণা, হয়তো নিজেদের বর্তমান জীবন নিয়েই খোশগল্পে মেতেছেন দুজন। শাহিদ-কারিনাকে একসঙ্গে দেখে ইতিবাচক মন্তব্যের পাশাপাশি কারও আবার মনে হয়েছে, পুরোটাই অভিনয়। ক্যামেরার সামনে বলেই পুরোনো মনকষাকষি প্রকাশ করতে পারছেন না।
একসময় একে অপরের প্রেমে ডুবে ছিলেন শাহিদ-কারিনা। ‘ফিদা’, ‘চুপ চুপকে’, ‘জব উই মেট’সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও। সে সময় কাপুরনন্দিনীর সঙ্গে শাহিদের প্রেম ছিল চর্চার অন্যতম বিষয়।
বিয়ের দিনও ঠিক ছিল। শোনা যায়, শাহিদকে ভালোবেসে একসময় নিরামিষাশী হয়ে গিয়েছিলেন কারিনা। শাহিদকে একপ্রকার জামাই হিসেবে মেনে নিয়েছিলেন রণধীর কাপুর। তবে হঠাৎই ভেঙে যায় তাঁদের সম্পর্ক।
প্রেম ভাঙার পর একসঙ্গে কখনো দেখা যায়নি শাহিদ-কারিনাকে। বিচ্ছেদের পর ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় কাজ করলেও তাঁদের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। সিনেমার প্রমোশনেও একসঙ্গে যাননি। এমনকি গত বছর দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে গিয়েছিলেন কারিনা।
তবে সে সবই এখন অতীত। বর্তমানে শাহিদ ও কারিনা দুজনেই ব্যক্তিগত জীবনে সুখী দম্পতি। গত শনিবার ভারতের জয়পুরে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফার সংবাদ সম্মেলনে এসেছিলেন তাঁরা। এবার একেবারেই ভিন্নভাবে দেখা গেল শাহিদ-করিনাকে। অতীত ভুলে শুধু পাশাপাশিই দাঁড়াননি, একে অপরকে আলিঙ্গনও করেন। তাঁদের এভাবে দেখে কিছুটা হলেও অবাক নেটপাড়া।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৫
Next Article কন্যা সন্তানের বাবা হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সেলিম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 20 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?