By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলায় ব্যাপক বিক্ষোভ

Last updated: 2024/07/30 at 2:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশব্যাপী বিক্ষোভে ফেটে পড়েছেন হাজারো মানুষ। নির্বাচনকে বিতর্কিত দাবি করে এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন দেশটির মানুষ। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান সহকারে প্রেসিডেন্টের বাসভবনের দিকে রওনা হয়েছেন।

বিক্ষোভকারীরা ফ্যালকন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজের একটি মূর্তি ভেঙে ফেলার পরপরই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ের দাবি করেছেন। এর প্রতিবাদে হাজার হাজার ভেনেজুয়েলিয়ান তার প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছে। এ সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্লোগান দেয়, ‘স্বৈরশাসকের পতন চাই’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা টিয়ার গ্যাস ছোড়েন। এমনকি, মাদুরোপন্থি আধাসামরিক গোষ্ঠীগুলোও বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলে জানা গেছে। দেশটির রাজধানী কারাকাসের অন্যতম দরিদ্র অংশ পেটারে এলাকায় বিক্ষোভকারীরা মাদুরোর বিরুদ্ধে স্লোগান দেন।

মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে দক্ষিণ আমেরিকার দেশটির ক্ষমতায় আছে। এর মধ্যে টানা ১১ বছর ধরে ক্ষমতায় বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময়ে দেশের অর্থনৈতিক সংকট নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয় সাধারণ মানুষের মধ্যে।

রোববার দিনভর ভোটগ্রহণ শেষে সোমবার প্রথম প্রহরে নির্বাচনের ফল ঘোষণা করে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই)। এতে আনুষ্ঠানিকভাবে মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়।

গণনা করা ৮০ শতাংশ ভোটের মধ্যে ৫১ দশমিক ২০ শতাংশ পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাদুরো আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী এদমুন্দো গনসালেস পেয়েছেন ৪৪ দশমিক শূন্য ২ শতাংশ ভোট।

সিএনই মূলত মাদুরোর অনুগতদের দ্বারা নিয়ন্ত্রিত। তাদের বিরুদ্ধে অভিযোগ, এবারের নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রের সবকটি থেকে ট্যালি প্রকাশ করেনি। মূলত এর ফলেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে ও জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিরোধীদের দাবি, তারা ভোট গণনার যে তথ্য সংগ্রহ করেছেন, তাতে মাদুরোকে পরাজিত করছেন এদমুন্দো গনসালেস। সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, তার জোট ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়েছে। একটি অনলাইন ডাটাবেজে এ তথ্য তালিকাভুক্তও করা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার: ওবায়দুল কাদের
Next Article কেরালায় ভূমিধসে ২৪ প্রাণহানি, অনেকেই আটকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

কেন ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা?

By Nayon Islam 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

কেন ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা?

By Nayon Islam 1 minute ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?