By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিদেশি বিনিয়োগ বাড়াতে করব্যবস্থা সমন্বয় করার দাবি ফিকির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বিদেশি বিনিয়োগ বাড়াতে করব্যবস্থা সমন্বয় করার দাবি ফিকির
অর্থনীতিতাজা খবর

বিদেশি বিনিয়োগ বাড়াতে করব্যবস্থা সমন্বয় করার দাবি ফিকির

Last updated: 2024/02/08 at 8:02 PM
করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিদেশি বিনিয়োগ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে করব্যবস্থা সমন্বয় করার দাবি তুলেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফিকি। সংগঠনটি জানায়, ১ শতাংশ কর বাড়লে ৩ দশমিক ৭ শতাংশ বিদেশি বিনিয়োগ কমে যায়। তাই বিদেশি বিনিয়োগ বাড়াতে করহারকে সমন্বয় করতে হবে। এতে বিদেশি বিনিয়োগ যেমন বাড়বে, তেমনি কর আদায়ও বাড়বে সরকারের।
আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায় এসব কথা বলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই বা ফিকি) নেতারা।
বিনিয়োগ উপযোগী কর পরিবেশ তৈরির জন্য পুরো করব্যবস্থাকে (ভ্যাট, কাস্টমস, আয়কর) অটোমেশনের আওতায় আনার প্রস্তাব করেছে সংগঠনটি। তাদের মতে, এমন একটি করব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে করদাতাদের সঙ্গে কর কর্মকর্তাদের দেখাদেখির কোনো প্রয়োজন পড়বে না।
করদাতারা অনলাইনে তাঁদের করসংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। কর পরিবেশের উন্নতির সঙ্গে এনবিআরের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে বিদেশি বিনিয়োগকারীদের এ সংগঠনটি। তারা বলছে, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, সেটি অর্জন করতে হলে দরকার দেশি-বিদেশি বিনিয়োগ ও একটি শক্তিশালী কর রাজস্বের ভিত্তি। করব্যবস্থা অটোমেশনের জন্য সমন্বিত একটি ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তুলে এনবিআরের সঙ্গে কাজ করতে আগ্রহী ফিকি।
বৈঠকে ফিকি আরও জানিয়েছে, কয়েক বছর ধরে একদিকে করপোরেট করহার কমানো হয়েছে, অন্যদিকে কার্যকর করহার বেড়েছে। কারণ, করপোরেট কর কমিয়ে দেশি-বিদেশি কোম্পানিগুলোর অনেক খরচকে করের আওতায় আনা হয়েছে। এর ফলে বেড়ে গেছে কার্যকর করহার।

সংগঠনটি জানায়, বিদেশি কোম্পানির ক্ষেত্রে প্রধান কার্যালয়ের খরচ, রয়্যালটি বা স্বত্ব মাশুল, প্রচারণা কার্যক্রমের খরচকেও করের আওতাভুক্ত করা হয়েছে। এতে যেসব কোম্পানি স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে, তাদের জন্য কার্যকর করভার অনেক বেড়ে গেছে।
ফিকি জানিয়েছে, বর্তমানে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর করভার ক্ষেত্রবিশেষে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ শতাংশে। আর সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ করভার বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। তবে কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ করভার ৮০ শতাংশ পর্যন্ত।
এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় ফিকির পরামর্শক ও হিসাববিদ স্নেহাশীষ বড়ুয়া সংগঠনের পক্ষে বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় সংগঠনটির পর্ষদের সদস্য, সদস্যপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

করেস্পন্ডেন্ট February 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রাজস্ব আয় বাড়াতে এনবিআর ও আত্মা’র প্রাক-বাজেট সভা
Next Article সর্বজনীন পেনশন স্কিমে ব্যাংক কর্মীদের যুক্ত করার নির্দেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা বৃদ্ধাশ্রমে থাকা ‌ বৃদ্ধ বাবার মন ভালো নেই ‌‌‌

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা নবাগ্ত পুলিশ সুপার আরেফিন জুয়েল

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
তাজা খবরসাতক্ষীরা

ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলবাসীর সংগ্রামের শেষ কোথায়?

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?