By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিদ্যুতের দাম বাড়ানো না, সমন্বয় করা হচ্ছে: নসরুল হামিদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিদ্যুতের দাম বাড়ানো না, সমন্বয় করা হচ্ছে: নসরুল হামিদ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিদ্যুতের দাম বাড়ানো না, সমন্বয় করা হচ্ছে: নসরুল হামিদ

Last updated: 2024/02/29 at 3:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না, সমন্বয় করা হচ্ছে। উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি করায় লোকসান হচ্ছে। সে কারণে কিছুটা সমন্বয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি।

তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা হারে বাড়বে। বিদ্যুতের নতুন দর ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখন বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়ছে ১২ টাকার মতো আর ৭ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি বছর বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তূকি দিতে হবে। ধীরে ধীরে কয়েক বছর ধরে সমন্বয় করা হবে। কম ব্যবহারকারী গ্রাহকের বিদ্যুতের দাম কম বাড়বে আর ওপরের দিকে বেশি বাড়বে।

প্রতিমন্ত্রী বলেন, সবচেয়ে বেশি সমস্যা হয়েছে ডলারের দর বেড়ে যাওয়ায়। তেল-গ্যাস ও কয়লার আন্তর্জাতিক বাজারদর ক্ষেত্র বিশেষে একই থাকলেও আগের চেয়ে ডলার প্রতি ৪০ টাকার বেশি খরচ হচ্ছে। এখানেই বিশাল গ্যাপ তৈরি হয়েছে। ডলারের সঙ্গে সমন্বয় করার জন্য কাজ করছি।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম আধুনিক প্রাইসিংয়ে যাচ্ছি। ইনডেক্স ও ফর্মূলা করা হয়েছে প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় হবে। প্রতিবেশী দেশ প্রতিদিন সমন্বয় করে। সেথানে অতিরিক্ত বেড়ে গেলে সরকার অন্যভাবে সহায়তা করে।

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গড়ে ২৪ টাকার ওপরে দাম পড়ছে। সার ১৬ টাকা, বিদ্যুতে ১৪ টাকা দরে দেওয়া হচ্ছে। আগামী ৩ বছরের মধ্যে দাম সমন্বয় করা হবে।

তিনি বলেন, আমরা তো খরচ উঠাতে চাচ্ছি। খুবই সামান্য পরিমাণে দাম বাড়বে। লাইফ লাইন গ্রাহকের (৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) মাসের বিল ২০ টাকার মতো বাড়তে পারে। এখন গ্রাহকরা যদি একটু সাশ্রয়ী হন, তাহলে বিল আগের অবস্থায় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে, গ্রাহকদের মিতব্যয়ী হতে উদ্বুদ্ধ করা।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাড়লো বিদ্যুতের দাম
Next Article মতপ্রকাশের স্বাধীনতার ছিটেফোঁটাও নেই : রিজভী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবরমহানগর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By Nayon Islam 41 minutes ago
জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 1 hour ago
জেলার খবরমাগুরা

ব্যবসায়ীকে হত্যার হুমকি, ওসির বিরুদ্ধে পুলিশ সদর দফতরে অভিযোগ

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

সিঙ্গাপুরে দক্ষ জনশক্তি রফতানির নতুন সম্ভাবনা

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিকসর্বশেষ খবরসাহিত্য

অনিশ্চয়তার মুখে ‘যুদ্ধবিরতি’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

By Nayon Islam 2 hours ago
জাতীয়

সরাসরি সম্প্রচার হবে আবু সাঈদ হত্যার রায়, ট্রাইব্যুনালে ৬ আসামি

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?