By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল

Last updated: 2025/01/06 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে লন্ডনে একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। অথচ দুই বছর আগে টিউলিপ দাবি করেছিলেন— তার বাবা-মা তাকে এই ফ্ল্যাট কিনে দিয়েছেন।
এমনকি এই বিষয় নিয়ে প্রশ্ন করায় আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিলেন টিউলিপ। রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
সংবাদমাধ্যমটি বলছে, লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার বিষয়ে মিথ্যা বলেছেন দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক, এমন তথ্য প্রকাশ হওয়ার পর থেকেই গতরাত থেকে টিউলিপের ওপর পদত্যাগের চাপ বেড়েছে।
মূলত টিউলিপ সিদ্দিক ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট পেয়েছিলেন কোনও অর্থপ্রদান না করেই, ফিন্যান্সিয়াল টাইমস গত শুক্রবার এই তথ্য জানিয়েছে। মূলত পূর্বে অপ্রকাশিত ল্যান্ড রেজিস্ট্রি ফাইলিংয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি এই তথ্য সামনে এনেছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত ২ শয্যাকক্ষের সেই ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপকে উপহার দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ডেভেলপার। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান হাসিনা।
ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে জানা গেছে, ১ লাখ ৯৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) দিয়ে ২০০১ সালের জানুয়ারিতে ফ্ল্যাটটি কিনেছিলেন আবদুল মোতালিফ। ফ্ল্যাটটি বেশ সস্তাতেই পেয়েছিলেন তিনি। কারণ একই বছরের আগস্ট মাসে সেই ফ্ল্যাটটির পার্শ্ববর্তী আরেকটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার টাকা)।
সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, দ্য মেইল অন সানডে বারবার টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসা করেছিল, তাকে যে দুই বেডরুমের অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে — যার মূল্য এখন ৭ লাখ পাউন্ড — সেটির মালিক আগে ছিলেন তার বাংলাদেশী স্বৈরশাসক খালার সাথে সম্পর্কযুক্ত একজন ডেভলপার ব্যবসায়ী।
তবে টিউলিপ সিদ্দিক তখন বারবার অস্বীকার করেছেন যে— এটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, এর পরিবর্তে তিনি জোর দিয়ে দাবি করেছিলেন— তার বাবা-মা তার জন্য এটি কিনে দিয়েছিলেন। একপর্যায়ে তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও এমওএস (মেইল অন সানডে)-কে হুমকিও দিয়েছিলেন।
সংবাদমাধ্যমটি বলছে, তবে এখন লেবার পার্টির বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে যে— লন্ডনের কিংস ক্রসের ফ্ল্যাটটি প্রকৃতপক্ষে একজন ডেভেলপার তাকে “কৃতজ্ঞতা” হিসেবে দিয়েছিলেন।
মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।
ডেইলি মেইল বলছে, গত রাতে টোরি এমপিরা টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন: “টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে আসলে কী ঘটেছে এবং কেন। যদি তিনি তা না করেন তবে মন্ত্রী হিসেবে তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন না।”
অন্যদিকে শ্যাডো হোম অফিস মিনিস্টার ম্যাট ভিকার্স এমপি বলেছেন: “সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অগ্রহণযোগ্য, আর সেই মন্ত্রী যখন (ব্রিটিশ প্রধানমন্ত্রী) স্টারমারের দুর্নীতিবিরোধী মন্ত্রী হন তখন তা আরও বেশি প্রশ্নবিদ্ধ।”
মূলত আওয়ামী লীগ নেতৃত্বাধীন বাংলাদেশের সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একজন ডেভেলপারের কাছ থেকে সেন্ট্রাল লন্ডনের একটি ফ্ল্যাট উপহার নেওয়ার খবর প্রকাশিত হওয়ায় টিউলিপ সিদ্দিকের ওপর চাপ বাড়াতে পারে। যদিও গত মাসে বাংলাদেশে পৃথক দুর্নীতির তদন্তে টিউলিপের নাম আসার পর দুর্নীতির অভিযোগে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন তিনি। আর এই অভিযোগ যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। কারণ সিটি মিনিস্টার হিসাবে টিউলিপ সিদ্দিকের ভূমিকা দেশটিতে আর্থিক দুর্নীতি মোকাবিলায় প্রশ্ন তুলতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালেদা জিয়ার প্রশংসা করে ফেসবুকে যা লিখলেন আসিফ নজরুল
Next Article বিসিএসে বয়স বৃদ্ধিতে এক সপ্তাহের আল্টিমেটাম চিকিৎসকদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
আন্তর্জাতিক

সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

By Staff Reporter 55 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

By Staff Reporter 58 minutes ago
জাতীয়

নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 59 minutes ago
জাতীয়

বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে অনেক কিছু করা সম্ভব : প্রণয় কুমার ভার্মা

By Staff Reporter 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?