By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিপিএল’এ খুলনার প্রথম জয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিপিএল’এ খুলনার প্রথম জয়
খেলাধূলাজেলার খবরতাজা খবর

বিপিএল’এ খুলনার প্রথম জয়

Last updated: 2023/01/18 at 11:37 AM
করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চলতি বিপিএলের শুরু থেকেই ভুগছিল খুলনা টাইগার্স। তিন ম্যাচ খেলেও মিলছিল না জয়ের দেখা। অবশেষে খুলনাকে উদ্ধার করলেন তামিম ইকবাল। দলের দুঃসময়ে জ্বলে উঠলেন তামিম। উপহার দিলেন ৬০ রানের ঝলমলে ইনিংস। তাঁর ব্যাটে চড়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল খুলনা টাইগার্স।

বিপিএলে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথম জয়ে পয়েন্টের খাতা খুলল খুলনা টাইগার্স।

দুর্দান্ত বোলিংয়ে রংপুর রাইডার্সকে আজ অল্পতেই থামিয়েছে খুলনা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে স্কোরবোর্ডে ১২৯ রান তুলেছে রংপুর রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৩৮ রান করেছেন মেহেদি হাসান।

জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখে জয় পেয়েছে খুলনা। তামিম ৪৭ বলে করেছেন ৬০ রান। ৪২ বলে ৩৮ রান করেছেন মাহমুদুল হাসান জয়। ২১ বলে ২১ রান করেছেন মুনিম শাহরিয়ার।

এর আগে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। ইনিংসের প্রথম ওভারেই হারায় ওপেনার রনি তালুকদারকে। নাহিদুল ইসলামের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে শূন্যতে বিদায় নেন রনি।

শুরুর ধাক্কা না সামলাতেই ফের রংপুর শিবিরে ধাক্কা দেন নাহিদুল। এবার ফিরিয়ে দেন ওয়ানডাউনে নামা মোহাম্মদ নাঈমকে। শুরুতে জোড়া উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে হয়ে যায় রংপুর।

মেহেদী হাসানের সঙ্গে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু থিতু হতে পারেননি। এই জুটি ভাঙেন ওহাব রিয়াজ। ফেরার আগে দুজনে মিলে গড়ে তোলেন ২২ রানের জুটি। ২৪ বলে ২৫ রান করে বিদায় নেন পারভেজ। এরপর কিছুটা লড়াই করেন মেহেদী। কিন্তু বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফলে বড় সংগ্রহ পায়নি রংপুর। খুলনার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ওহাব রিয়াজ। আহমেদ বাট নেন তিনটি। দুটি উইকেট নেন নাহিদুল ইসলাম।

করেস্পন্ডেন্ট January 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে আন্ত:জেলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন
Next Article জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

মোঘল সাম্রাজ্যে জনজীবন কেমন ছিল(২

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনা

চিংড়ি ঘেরেই নতুন স্বপ্ন: ডুমুরিয়ার নারীরা সাফল্যের গল্প লিখতে শুরু করেছেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে বিষমুক্ত বেগুন চাষে কৃষক মুরাদের বাজিমাত

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?