By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিপিএলে এসে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় শাহিন আফ্রিদি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিপিএলে এসে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় শাহিন আফ্রিদি
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিপিএলে এসে বাংলাদেশি ক্রিকেটারদের প্রশংসায় শাহিন আফ্রিদি

Last updated: 2024/12/28 at 4:07 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বিপিএল খেলতে গতকাল (শুক্রবার) রাতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানি তারকা পেসার শাহিন আফ্রিদি। ঢাকায় পা রাখার পরদিন আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিনি ফরচুন বরিশালের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন। পরে দলের প্রতিনিধি হয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন শাহিন।
তাসকিন আহমেদ এবং নাহিদ রানাকে নিয়ে আলাদা করে এই পাক তারকা বলেন, ‘বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।’
বিপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা আসলেও বাংলাদেশিরাই এখানে বড় তারকা বলে মন্তব্য করেন শাহিন আফ্রিদি, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।’
বিপিএলে মানিয়ে নেওয়ার ব্যাপারেও আশাবাদী বাঁ–হাতি এই পেসার, ‘আমরা একে অপরের বিপক্ষে প্রচুর খেলেছি। সবাই সবাইকে চিনি। স্থানীয়রা ভালো খেলে, তারা উইকেট সম্পর্কেও ভালো জানে, এবার আমি অনেক কিছু শিখব যা ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে কাজে লাগবে।’
আগামী সোমবার (৩০ ডিসেম্বর) পর্দা উঠবে বিপিএলের একাদশ আসরের। যেখানে তামিম-শাহিনদের দল ফরচুন বরিশাল দুর্বার রাজশাহীর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে এই আসরের যাত্রা শুরু করবে। আগের আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। এবারও তারা দেশি-বিদেশি ক্রিকেটারের সমন্বয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে।
ফরচুন বরিশালের স্কোয়াড : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবি, মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার ও শাহিন আফ্রিদি।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাদপন্থি আরেক নেতা গ্রেফতার
Next Article সংস্কারের কারণে অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না: মির্জা ফখরুল
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 2 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

By Online Desk 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

চিংড়ি রপ্তানির পতন ও ভেনামির সম্ভাবনা!

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?