By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে নতুন ঘোষণা বিসিবির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে নতুন ঘোষণা বিসিবির
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিরসনে নতুন ঘোষণা বিসিবির

Last updated: 2025/02/08 at 3:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : প্রাপ্তি-অপ্রাপ্তির মিশ্রণ ও নানা বিতর্কের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়েছে গতকাল (শুক্রবার)। একাধিক ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টি ছিল পুরো টুর্নামেন্টজুড়ে সবচেয়ে আলোচিত। দুর্বার রাজশাহী এক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে। বারবার আর্থিক কারণে বিপিএলের নেতিবাচক দিক শিরোনামে আসায় ভবিষ্যতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও তৈরি শঙ্কা হয়েছে।
এই সংকট নিরসনে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ তাদের যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং বিপিএলে যোগ দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে ফিরতি বিমানে ওঠা পর্যন্ত সবকিছুই দেখভালের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি বলছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভাল করবে বিসিবি। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়ে-স্বচ্ছতার সঙ্গে প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হবে।’
বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত লজিস্টিকস ব্যবস্থা তদারকি করা হবে বোর্ডের পক্ষ থেকে। কেবল তাই নয়, খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করাসহ বিসিবি সকল আর্থিক প্রোটোকল নিশ্চিতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এমন উদ্যোগ পেশাদার ক্রিকেটের সুষম অভিজ্ঞতা, বিপিএলের স্বচ্ছতা নিশ্চিত ও বিসিবির প্রতিশ্রুতি পূরণের বিষয়টিকে আরও জোরালো করবে। সেটি হতে পারে স্থানীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই। টুর্নামেন্টের ব্যবস্থাপনা ও অর্থনৈতিক প্রত্যাশা পূরণে সকল স্টেকহোল্ডারের সঙ্গে বিসিবি আরও ভালোভাবে সম্পৃক্ত থাকবে।’
এর আগে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাত বলেছিলেন, ‘আমাদের ধারণা নন-পেমেন্ট ইস্যু চলমান থাকলে ভালো ক্রিকেটাররা টুর্নামেন্ট থেকে আগ্রহ হারাবে। বিপিএলে বারবার এ ধরনের ইস্যুর নজির খুবই হতাশার। কয়েক বছর ধরেই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটি অগ্রহণযোগ্য, কোনো উন্নতি হচ্ছে না এবং এটি (পারিশ্রমিক বকেয়া) খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব ফেলে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ: আ’লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা
Next Article ধর্ম যার যার, বাংলাদেশ সবার : জামায়াতের আমির
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?