By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বিবিসির সাংবাদিকের স্ত্রী ও দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা

Last updated: 2024/07/11 at 1:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির এক সাংবাদিকের স্ত্রী এবং তাদের দুই মেয়েকে ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তার নাম কাইল ক্লিফোর্ড। উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছ থেকে ২৬ বছর বয়সী কাইলকে আহত অবস্থায় আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর বিবিসির।

নিহতরা হলেন- বিবিসির ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের ৬১ বছর বয়সি স্ত্রী ক্যারল হান্ট এবং তার দুই মেয়ে ২৮ বছর বয়সি হান্নাহ হান্ট ও ২৫ বছর বয়সি লুইস হান্ট। হার্টফোর্ডশায়ারের বুশেতে অবস্থিত নিজ বাড়িতে অবস্থানকালে তাদের হত্যা করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বুশে শহরের অ্যাশলি ক্লোজ এলাকার একটি বাড়িতে তিনজনকে গুরুতর জখম অবস্থায় দেখতে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান বলে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।

৩০ বছরেরও বেশি সময় ধরে বিবিসিতে চাকরি করছেন হান্ট। সংবাদমাধ্যম এবং রেসিং সমর্থকদের মধ্য তিনি বেশ জনপ্রিয়।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক কাইল ক্লিফোর্ড দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়ে দেন বলে জানিয়েছে পুলিশ। ২৬ বছর বয়সী ক্লিফোর্ড এনফিল্ড শহরের বাসিন্দা। একটি ক্রসবো দিয়ে তিনজনকে হত্যার পর সেটি সঙ্গে নিয়েই তিনি উত্তর লন্ডনে পালানোর তথ্য পেয়ে ক্লিফোর্ডকে গ্রেফতারে ব্যাপক অভিযানে নামে পুলিশ।

হত্যার শিকার নারীদের সঙ্গে ক্লিফোর্ডের পূর্ব পরিচয় ছিল বলে তথ্য আসছে। তবে তা যাচাই করতে পারেনি বিবিসি। কী কারণে তিনজনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২৩ বছর পর কোপার ফাইনালে কলম্বিয়া, প্রতিপক্ষ আর্জেন্টিনা
Next Article পাটকেলঘাটায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

‘ইরানে সরকার পরিবর্তনের নেপথ্যে তেলের নিয়ন্ত্রণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য’

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্রকে সিসিলি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো না ইতালি

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

দুবাইয়ে কুয়েতের তেল ট্যাংকারে হামলা, সাগরে ছড়ায়নি জ্বালানি

By Tanvir 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?