By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা বাহুবলি অভিনেত্রী, ৭৫ লাখ টাকা চান অভিনেত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > বিয়ের আগেই অন্তঃসত্ত্বা বাহুবলি অভিনেত্রী, ৭৫ লাখ টাকা চান অভিনেত্রী
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা বাহুবলি অভিনেত্রী, ৭৫ লাখ টাকা চান অভিনেত্রী

Last updated: 2024/09/18 at 3:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বয়স ৫০-এর কোটা পার করলেও এখনও নিজের সৌন্দর্য এবং তারুণ্য ধরে রেখেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণান। চার দশকের ক্যারিয়ারে ২৬০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নিজের অভিনয়ের গুণে ভক্তদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে বাহুবলি সিনেমায় রামায়ার চরিত্র আলাদা করে নজর কেড়েছে দর্শকমহলে। অনেকেই তাকে ‘বাহুবলির মা’ হিসেবেও চিনেছেন।

সদ্য ৫৪ বছরে পা রাখা রামায়া কাজ করেছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দার মতো তারকাদের সঙ্গে। যার শুরুটা নব্বই দশকে। যদিও ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

সে সময়ে পরিচালক কেএস রবিকুমারের সঙ্গে তার সম্পর্ক কারোই অজানা ছিল না। একাধিক ছবিতে তিনি রবিকুমারের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৯ সালে ‘পাড়ায়াপ্পা’ এবং ‘পাটালি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজন। এই দুই ছবির হাত ধরেই সাফল্যের মুখ দেখেন অভিনেত্রী।

২০০২ সালে রবিকুমার পরিচালিত ‘পঞ্চতন্থিরম’ ছবিতে অভিনয় করেন রামায়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ছবির সেটেই ঘনিষ্ঠতা বাড়ে দুজনের। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। যদিও পরিচালক বিয়ে করেননি রামায়াকে।

শোনা যায়, বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান রবিকুমার। বিষয়টি জেনে ফেলেন তার স্ত্রী। একপর্যায়ে রামায়াকে হুমকি দেন পরিচালকের স্ত্রী। এরপরই তাদের সম্পর্কের সমীকরণ জটিল হতে শুরু করে।

একপর্যায়ে পরিচালক রামায়ার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। যদিও তখন নাকি নির্মাতার সন্তানের মা হতে চলেছিলেন অভিনেত্রী। গর্ভপাত করানোর জন্য রবিকুমারের থেকে ৭৫ লাখ টাকা দাবিও করেন তিনি।

কারণ সম্পর্ক বাঁচানোর জন্য রামায়া কিংবা রবিকুমার ওই মুহূর্তে সন্তানের জন্য প্রস্তুত ছিলেন না। যদিও পরে প্রেম, সন্তানধারণ এবং গর্ভপাত নিয়ে দুজনকে প্রশ্ন করা হলে তারা সেটা অস্বীকার করেন।

এরপরে ২০০৩ সালে তেলুগু ছবির প্রযোজক কৃষ্ণ ভানসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রামায়া। ২০০৩ সালের ১২ জুন বিয়ে করেন তারা। আর বিয়ের পরেই তাদের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সুখের সংসার এই অভিনেত্রীর।

প্রসঙ্গত তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি – এই পাঁচ ভাষার ছবিতে কাজ করেছেন রামায়া কৃষ্ণণ। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ৪টি ফিল্মফেয়ার পুরস্কার, ৩টি নন্দী পুরস্কার এবং ১টি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাইকেল জ্যাকসনের বায়োপিক বানাতে চান ভারতীয় পরচালক!
Next Article আগস্টে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে ২৮ শতাংশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন

By Staff Reporter 1 minute ago
জাতীয়

ফ্লাইটের তথ্যের জন্য সোশ্যাল ও ইলেকট্রনিক মিডিয়া দেখতে বললেন মন্ত্রী

By Staff Reporter 6 minutes ago
জাতীয়

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই

By Staff Reporter 10 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ভারত, বাংলাদেশ পানি নিয়ে যত সমস্যা

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?