By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বিয়ের পিঁড়িতে আব্বাস-সোনিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বিয়ের পিঁড়িতে আব্বাস-সোনিয়া
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বিয়ের পিঁড়িতে আব্বাস-সোনিয়া

Last updated: 2023/11/03 at 5:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ২৫ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলেন আব্বাস শেখ। বাগেরহাটের রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের যুবক আব্বাসের উচ্চতা তিন ফুট দুই ইঞ্চি। অদম্য ইচ্ছাশক্তিতে বলীয়ান আব্বাস বর্তমানে রামপাল সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

আব্বাস খর্বাকৃতির হওয়ায় সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন খুলনার ডাকবাংলা এলাকার সেলিম গাজীর মেয়ে (খর্বাকৃতি) সোনিয়া খাতুনকে (২০)।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে আব্বাসের বাড়িতে বসে তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। কথায় কথায় আব্বাস তুলে ধরেন নিজের সংগ্রামী জীবনের গল্প। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অনেকেই আমাকে নিয়ে হাসিঠাট্টা করে কথা বলতো। কিন্তু কখনো কারও কথায় থেমে যাইনি। অনেকেই বলেছে আমি বিয়ে করতে পারব না, আমাকে দিয়ে কিছুই হবে না।

তিনি আরও বলেন, প্রায় দেড় বছর আগে আমার পরিবার সোনিয়াকে পছন্দ করে। চলতি বছরের ২০ অক্টোবর পরিবারের কয়েকজন সদস্যসহ সোনিয়াকে দেখতে যাই এবং তাকে আমার পছন্দ হয়। তখন রেজিস্ট্রি করে আসি। গতকাল বৃহস্পতিবার আমার গায়ে হলুদ এবং শুক্রবার আনুষ্ঠানিকতার মাধ্যমে বরযাত্রী নিয়ে বউ আনতে কনের বাড়ি রওনা হব।

ঢাকা পোস্টকে আব্বাস বলেন, পরিবারের পছন্দে বিয়ে করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।

আব্বাসের ভাগনে সাইফুল বলেন, মামার বিয়েতে খুব আনন্দ করছি, খুব খুশি আমরা।

আব্বাসের মা নাজমা বেগম ঢাকা পোস্টকে বলেন, এক হাতে বই আর অন্য হাতে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি। অনেক কষ্টে মানুষের কথা শুনে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। এছাড়া এলাকার অনেক লোক হাসিঠাট্টা করে বলত ওকে (আব্বাস) কে মেয়ে দেবে? অনেক কষ্ট করে কথাগুলো সহ্য করতাম। আমার দুই মেয়ে এবং একমাত্র ছেলে আব্বাস। সেই ছেলেকে লেখাপড়া করিয়ে বিয়ে করাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। ওরা যেন শান্তিতে থাকতে পারে।
আব্বাসের জীবনের গল্প অনুপ্রাণিত করেছে রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলমকে।

পুলিশের এই কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, রামপালের শ্রিফলতলা গ্রামের আব্বাস শেখ রামপাল সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। তার বিয়েতে সে নিজে থানায় এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে। আমি তার গায়ে হলুদে অতিথি হিসেবে গিয়েছিলাম। আমি আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে তাকে নিয়ে একটি পোস্ট করেছিলাম। আমার এক শুভাকাঙ্ক্ষী তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সমাজের বিত্তবানদের আব্বাসকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। এই নব দম্পতির জন্য শুভ কামনা।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সরকারকে পদত্যাগে ৭ দিনের আলটিমেটাম চরমোনাই পীরের
Next Article সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কাস্টমস অফিস এখন অনিয়ম, দূর্নীতি ও হয়রানির আখড়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 seconds ago
সাতক্ষীরা

সাতক্ষীরা বরসা এনজিওর ফাঁদে হাজার কোটি টাকা ,পাওনাদাররা কাঁদবে আর কতদিন

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বপ্ন ৫০ হাজার চাষির উৎপাদন রেকর্ড ২ হাজার মেট্রিক টন

By Correspondent 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?