By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বিশ্বকাপের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বিশ্বকাপের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
খেলাধূলা

বিশ্বকাপের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Last updated: 2025/12/18 at 4:55 PM
জন্মভূমি ডেস্ক 4 weeks ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগামী ২৮ জানুয়ারি ভারতের বেঙ্গালুরুতে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আজ (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি জানান, বাংলাদেশ দল ২ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ৪ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে এই সূচি এখনও চূড়ান্ত হয়নি। আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এর আগেই এক সপ্তাহের বেশি সময় আগে ভারতে গিয়ে বিশ্রাম ও প্রস্তুতি নেবে বাংলাদেশ দল।
বিশ্বকাপের আগে ক্রিকেটারদের সূচি বেশ ব্যস্ত। প্রায় এক মাস ধরে চলবে বিপিএল। এই টুর্নামেন্টকেই বিশ্বকাপের জন্য বড় প্রস্তুতির জায়গা হিসেবে দেখা হচ্ছে। বিপিএল শেষে বিশ্বকাপে যাওয়ার আগে দেশে ২–৩ দিনের ছোট ক্যাম্প করার পরিকল্পনাও আছে বলে জানান ফাহিম।
ক্রিকেট অপারেশন্স কমিটির সদস্য শাহরিয়ার নাফীস বলেন, বিপিএলের সময় জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড দেখভালের জন্য একজন ফিজিও সবসময় কাজ করবেন। কোনো খেলোয়াড়ের চাপ বেশি হলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা হবে।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো— ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড, ১৭ ফেব্রুয়ারি নেপাল

জন্মভূমি ডেস্ক December 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি পরিবারের
Next Article গোপালগঞ্জে ১০ লাখ টাকাসহ সড়ক বিভাগের পিওন আটক

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
যশোর

যশোর-৪: বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র আপিলেও অবৈধ

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
জাতীয়

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন, আপিল নামঞ্জুর ১৫টি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

By জন্মভূমি ডেস্ক 13 hours ago
খেলাধূলা

বিগ ব্যাশ লিগ : সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ

By জন্মভূমি ডেস্ক 4 days ago
খেলাধূলা

তামিমকে ‘ভারতের দালাল’ বলে তোপের মুখে বিসিবি পরিচালক, প্রতিবাদ তাইজুলদের

By জন্মভূমি ডেস্ক 5 days ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?